মোঃ রাসেল আহম্মেদ, লিসবন(পর্তুগাল)প্রতিনিধি:পর্তুগালস্থ বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন কতৃক লিসবনের বৃহৎ ইফতার মাহফিল আয়োজিত হয়েছে। বুধবার স্থানীয় রেই দি ইন্ডিয়া রেস্টুরেন্টে উক্ত ইফতার অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জনাব হুমায়ুন কবির জাহাঙ্গীর এর সভাপতিত্বে এবং মনজুরুল হোসেন জিন্নাহ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবনের মান্যবর রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিক।
ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ। এসময় তিনি আগত মেহমানদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন, ইফতার মাহফিলে এসে, এমন সুন্দর আয়োজনকে সার্থক করার জন্য।
রাষ্ট্রদূত তার সংক্ষিপ্ত আলোচনায় বলেন প্রবাসে আমাদের কমিউনিটিকে শক্তিশালী করতে এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। এছাড়া উক্ত সংগঠনের নেওয়া নানান কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন ভবিষ্যতে এমন উদ্যোগ অভ্যাহৃত থাকবে।

লিসবনে বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন এর ইফতার মাহফিল
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও লিসবন সিটি কাউন্সিলর রানা তসলিম উদ্দিন, দূতাবাসের প্রথম সচীব হাসান আবদুল্লাহ তৌহিদ, সংগঠনের উপদেষ্ট সিদ্দীকুর রহমান, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, মিজানুর রহমান মাসুদ, মাঈন উদ্দিন, সাধারন সম্পাদক আবুল বাশার, সহ সাধারন সম্পাদক তবারক হোসেন তপু, রনি মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক ইমরান ভুইয়া, আল মাসুূদ সুমন, রাজীব আল মামুন মোহন, মাহবুব আলম, নাঈম হাসান পাবেল, ফুহাদ হোসেন, শফি উল্লাহ, আবদুল্লাহ আল মামুন, মনির হোসেন, শেলী আহমেদ প্রমুখ।
এছাড়াও অতিথিদের মধ্যে ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব লেহাজ উদ্দিন, শিশুসাহিত্যিক ও ছড়াকার মোরশেদ কমল, ব্যবসায়ী শাহ জাহান মিয়া, কাজী ইমদাদ মিয়া, আবদুর রাজ্জাক, একে রাকীব, কবি সরদার আহমেদ রায়হান, মোঃ রাসেল, ইমরান হোসেন।
আরো উপস্থিত ছিলেন পর্তুগাল মাল্টিকালচ্যারাল একাডেমির সভাপতি মোঃ সম্রাট, সোসাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শাহীন সাঈদ, জিল্লু রহমান, নোমান লোষ্কর, প্রবাস কথা পর্তুগাল প্রতিনিধি জাহিদ কায়সার, আমজাদ হোসেন এবং পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি রনি হোসাইন প্রমুখ।
সংগঠনের অনন্য নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন লিসবনের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিগন। ইফতারের পূর্বে পর্তুগালে অবস্থান রত সকল মুসলমান সহ বিশ্ব মুসলিম উম্মাহ’র সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী সেন্টারের দ্বিতীয় খতিব মোঃ হাসন মিয়া।