শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

এনডিসি টিমের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২২ মে, ২০১৯

জার্মান- বাংলা ডেস্ক:
ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রশিক্ষণরত ন্যাশনাল ডিফেন্স কোর্স(এনডিসি)-২০১৯ এর প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ প্রশিক্ষণের অংশ হিসেবে আজ বুধবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন। মেজর জেনারেল মোঃ মুশফেকুর রহমান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
এনডিসি টিমের এ পরিদর্শন উপলক্ষে অতিরিক্ত আইজিপি (এএন্ডও) ড. মোঃ মইনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং-১) মোঃ মিজানুর রহমান বাংলাদেশ পুলিশের মিশন, ভিশন, ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অনবদ্য ভূমিকা, কৌশলগত পরিকল্পনা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যত পরিকল্পনা ইত্যাদি প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন। মহান মুক্তিযুদ্ধে পুলিশের বীরোচিত ভূমিকার ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

পরে প্রশ্ন-উত্তর পর্বে প্রতিনিধিদলের সদস্যরা অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং, পুলিশি সেবা প্রদান, মানব পাচার ইত্যাদি সম্পর্কে জানতে চান। পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশনস্) ব্যারিস্টার মাহবুবুর রহমান, ডিআইজি (এইচআর) এস এম রুহুল আমিন, ডিআইজি (লজিস্টিকস্) ব্যারিস্টার মোঃ হারুন আর রশিদ, অতিরিক্ত ডিআইজি মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি এস এম আক্তারুজ্জামান প্রমুখ কর্মকর্তাগণ প্রতিনিধিদলের সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

 সভাপতির বক্তব্যে ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বলেন, এনডিসি টিমের এ সফর পুলিশ ও সশস্ত্র বাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে। এর ফলে সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বাড়বে।

প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের প্রশংসা করে বলেন, সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন ঘটেছে। তিনি এনডিসি প্রশিক্ষণার্থীদের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তা প্রদানের জন্য বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

প্রতিনিধিদলে সশস্ত্র বাহিনী, প্রশাসন, বাংলাদেশ পুলিশ এবং ৩১ জন বিদেশী প্রশিক্ষণার্থীসহ মোট ৮৫ জন কর্মকর্তা ছিলেন।

এর আগে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) এর সাথে প্রতিনিধিদলের প্রধান মেজর জেনারেল মোঃ মুশফেকুর রহমান সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তাঁরা পরস্পর শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD