মিনহাজ হোসেন,ইতালী প্রতিনিধি:গতকাল মঙ্গলবার তরপিনাত্তারা বাংলা অধ্যুষিত এলাকার একটি রেস্টুরেন্টে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর ইফতার মাহফিলকে সামনে রেখে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিল যাতে সকল বৃহত্তর সিলেটবাসীর অংশগ্রহণ সুন্দর ও সফল ভাবে সম্পন্ন হয় এজন্য সকলের মতামতের বৃত্তিতে ইফতার পরিচালনা কমিটি গঠন করা হয় । এতে এম ডি আব্দুল ওয়াদুদকে পরিচালনা কমিটির চেয়ারম্যান ও শাব্বির আলমকে কো চেয়ারম্যান করে দায়িত্ব দেওয়া হয়।
ঐতিহ্যবাহী সিলেট বিভাগ জনগোষ্ঠীর প্রাচীনতম সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ইতালী শাখার উদ্যোগে এক মহতি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ।আগামী ৩রা জুন ২৯রমজান রোজ সোমবার ইতালীর রাজধানী রোমে তরপিনাত্তারা মুসলিম সেন্টার জামে মসজিদে (টি এম সি) উক্ত মহতি ইফতার ও দোয়া মাহফিলে আপনারা সবাই আমন্ত্রিত ।
আমন্ত্রণেঃ এম ডি আব্দুল ওয়াদুদ চেয়ারম্যান
শাব্বির আলম কো চেয়ারম্যান
জালালাবাদ এসোসিয়েশন ইতালী