জসিম উদ্দীন, লেবানন: আজ (৮ মে ২০১৯) সকালে লেবাননের সরাষ্ট্রমন্ত্রী মিস রায়া হাসানের সাথে লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকারের এক আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে লেবাননে কর্মরত অবৈধ বাংলাদেশী কর্মীদের বৈধকরণের বিষয়টি ছিল প্রধান আলোচ্য বিষয়।
এছাড়াও অবৈধ কর্মীদের বৈধকরণ বা অন্য কোন ব্যবস্থা না হওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেফতার না করা এবং যেসব কোম্পানি ও স্পন্সর বাংলাদেশী কর্মীদের কাছ থেকে আকামা ফি ও দামান আদায় করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা হয় ।