শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

খুলনায় অষ্ট্রেলিয়ার ইমুপাখির খামার,নতুন সম্ভবনার হাতছানি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
খুলনায় অষ্ট্রেলিয়ার ইমুপাখির খামার

রাইসুল আলম রবিন, খুলনা প্রতিনিধিঃ খুলনায় গড়ে তোলা হয়েছে অষ্ট্রেলিয়ার ইমুপাখির খামার। সুস্বাদু মাংসের ইমুপাখি অল্প সময়ে বড় হয়। এর খাবারের মধ্যে রয়েছে হাঁস মুরগির খাবারসহ ঘাস লতা পাতা। বিদেশি হলেও দেশের পরিবেশের সঙ্গে ভারসাম্য থাকায় লালন পালনে খুব একটা ঝুঁকি নেই। বিদেশ থেকে আনা তিনটি ইমু পাখি দিয়ে খুলনার বটিয়াঘাটা উপজেলায় ব্যাক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই খামার। আর্থিক লাভের পাশাপাশি শখ মেটাতে এ পাখি পালন শুরু করেছে। লালমাংস বিশেষ করে গরু ও খাসির মাংষ মানব দেহের জন্য ক্ষতির কারণ হলেও এই পাখির মাংস বেশ উপকারি বলে জানান পুষ্টিবিদরা।

খুলনার জেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা তরুন কান্তি মন্ডল বলেন, এ ব্যাপারে তাদেরকে বিভিন্ন পরামর্শ, সহযোগিতা দিচ্ছি।
কেসিসি ইউমেন্স কলেজের ফুড এন্ড নিউট্রেশন বিভাগীয় প্রধান নাসরিন নাহার বেগম বলেন, এই পাখির মাংস খেতে পারলে, বাণিজ্যিকভাবে সাশ্রয় হবে। তাহলে গরীব ধনী সকল পর্যায়ের মানুষ এই মাংসটি খেতে পারবে। এটি প্রোটিনের চাহিদা পুরণসহ আয়রণের চাহিদা পুরণ করবে।

একটি ইমুর ওজন হয় ৫০ কেজির ওপরে। আর ১৬-১৭ মাস বয়স থেকেই ডিম দেয়া শুরু করে। ফলে খামারে লালন পালন করা সহজ বলে জানান খামার পরিচর্যাকারি।

পাখির পরিচর্যাকারি মোহাম্মদ জাবের আলী গাজী বলেন, সাত আট মাস পর থেকে যে ডিমগুলো আসছে সেগুলো আমরা পাখিদের নিচে বসিয়ে দিয়ে ফুটানোর চেষ্টায় আছি। আর মেশিনেও ফুটানো চেষ্টা করছি।
খামারি আশরাফুল আলম খান বলেন, এই পাখি ৫১ দিন পরেই মেশিনে বাচ্চা ফুটবে। ডিম দেয়া শুরু হলে বাচ্চা ফুটানো এবং এদের প্রসার ঘটানোই আমাদের উদ্দেশ্য।

বিদেশি এই পাখির বাচ্চা তৈরি করতে পারলে, আমদানি নির্ভশীলতা যেমন কমবে। সেই সঙ্গে রপ্তানি করা সম্ভব হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD