শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

লেবাননের বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯

জসিম উদ্দীন সরকার, লেবানন : যথাযোগ্য মর্যাদায় লেবাননের বাংলাদেশ দূতাবাসের হলে রুমে গণহত্যা দিবস পালিত হয়েছে। ২৫ মার্চ সোমবার সকালে দূতাবাস প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সন্ধ্যায় প্রামান্যচিত্র পদর্শন ও পরে বানী পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন। পরে মুক্তিযুদ্ধের শহীদদের রূহের মাগফেরাত ও দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয় এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

রাষ্ট্রপতির বাণী পাঠ করে শুনান আলোচনা সভার সঞ্চালক, প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুন ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফি।

সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার বলেন, ১৯৭১ সালে ২৫ মার্চ এই দিনে পাকিস্তানি হানাদারবাহিনী “অপারেশন সার্চলাইট” শুরু করে নিরস্ত্র ও নিরীহ বাংলাদেশিদের নির্বিচারে হত্যা করেছিল।এযাবৎ যত হত্যাযজ্ঞ হয়েছে সবচেয়ে ভয়াবহ গণহত্যা গুলোর মধ্যে একটি বাংলাদেশে সংগঠিত হয়। কিন্তু এ হত্যাকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া দুর্ভাগ্যজনক। বর্তমান সরকার ২৫শে মার্চকে ‘গণহত্যা দিবস’ ঘোষণা করেছে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী এ স্বাধীকার আন্দোলনে ত্রিশ লক্ষ শহীদ ও দু’লক্ষ মা- বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি লাল- সবুজের পতাকায় বিশ্বের মানচিত্রে বাংলাদেশ।

রাষ্ট্রদূত বলেন, সরকার বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে এবং বাংলাদেশের গণহত্যার স্বীকৃতি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রদূত গণহত্যা সম্পর্কে জনগণের সচেতনতা বাড়াতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি আদায় নিশ্চিত করার লক্ষে সরকারের প্রচেষ্টাকে শক্তিশালী করার জন্য সকলকে তাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

কমিউনিটি নেতা আবুল বাশার প্রধান, বাবুল মুন্সি, মো. মাহবুবুর রহমান, মো. ইব্রাহিম, রিনা বেগম, মহসিন মৃধ্যাসহ অন্যান্য নেতৃবৃন্দ উক্ত দিবসের উপর আলোকপাত করেন। এসময় লেবানন আওয়ামী লীগসহ লেবাননেী অন্যান্য সামাজিক ও রাজনৈতি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD