শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

লিসবনে বাংলাদেশী তরুণদের উদ্যোগে পর্তুগিজ ভাষা শিক্ষা স্কুল প্রতিষ্ঠার গল্প।

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯
লিসবন,পর্তুগাল

লিসবন(পর্তুগাল) থেকে মোঃ রাসেল আহম্মেদ।। পাহাড় নদী ও সাগর বেষ্টিত আটলান্টিকের পাড়ের দেশ পর্তুগাল। অবশ্যই দেশটি এখন পরিচিত ভিন্ন কারনে। সাম্প্রতিক সময়ে পর্তুগাল হয়ে উঠেছে অভিবাসীদের সর্গ রাজ্য। মাত্র পাঁচ বছর যেকেউ বৈধ ভাবে বসবাস করলেই পাবে পর্তুগিজ নাগরিকত্ব।

নাগরিকত্ব আবেদনের অন্যতম প্রধান শর্ত হচ্ছে পর্তুগিজ ভাষা দক্ষতার প্রমান বা সার্টিফিকেট প্রদান করতে হয়। যা আগে অত্যন্ত দুরূহ ব্যাপার ছিল কারন বছরে মাত্র দু একটি কোর্স চালু হতো সরকারি ভাবে। আর এই কোর্সের জন্য মানুষকে অপেক্ষা করতে হতো বছরের পর বছর।

অনেকেই আছেন নাগরিকত্ব আবেদনের সময় অতিবাহিত হয়ে গেছে কিন্তু এই সার্টিফিকেট না থাকার ফলে আবেদন করতে পারছেন না। বাংলাদেশী কমিউনিটি এদেশে দীর্ঘ ৩০ বছর ধরে বসবাস করে আসছে। দীর্ঘ দিন ধরে অত্যন্ত সুনামের সাথে এদেশে বিভিন্ন খাতে ব্যবসা বানিজ্য প্রসার ঘটাতে সক্ষম হয়েছে।বিশেষ করে পর্তুগীজ সূবিনিয়র ও হালাল মাংসের বাজার বর্তমানে বাংলাদেশী উদ্যোক্তাদের দখলে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশী কারী শিল্পের ব্যাপক উন্নতি ও চাহিদা তৈরী হয়েছে সমগ্র পর্তুগাল জুড়ে।এমন টির ধারাবাহিকতায় লিসবনে এই প্রথম বাংলাদেশী তিন তরুণ উদ্যোক্তার উদ্যোগে, সুপরিসর ক্যম্পাস নিয়ে গড়ে উঠেছে “পর্তুগাল মাল্টিকালচ্যারাল একাডেমি”। যেখানে মাত্র দুই মাসের কোর্স সম্পূর্ণ করে সহজে অর্জন করতে পারে পর্তুগিজ ভাষা শিক্ষা সার্টিফিকেট।

পর্তুগালে বর্তমানে ৯০ টির ও বেশী দেশের অভিবাসী বসবার করছে। পর্তুগিজ সরকার অনুমোদিত এই কোর্সটি যেকোন দেশের অভিবাসী দিনের ভিন্ন ভিন্ন সময়ে নিজেদের পছন্দ অনুযায়ী সম্পূর্ণ করতে পারবে। ফলে পর্তুগালে অবস্থান রত বিভিন্ন দেশের অভিবাসীদের কাছে বাংলাদেশীদের এখন ভিন্ন পরিচয়।

বর্তমানে কোর্সটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মুখে ফুটে উঠলো কতটা গুরুত্বপূর্ণ ও জটিল ছিল এই কোর্সটি পূর্বের সময়ে। কেননা বছরের পর বছর অপেক্ষা করে, পর্তুগীজ টু পর্তুগীজে কোর্সটি অনুষ্ঠিত হতো যা অনেকের জন্য অসুবিধার কারন ছিল। কিন্তু এখন সহজেই সুবিধাজনক সময়ে ইংলিশ টু পর্তুগীজে এই ভাষা শিক্ষা কোর্সটি সম্পূর্ণ করতে পারছেন বাংলাদেশী অভিবাসী সহ বিশ্বের ৯০ টির ও বেশী দেশের অভিবাসীগন।

এই স্কুলের একজন পর্তুগিজ শিক্ষিকা তেরেসা’র সাথে আলাপকালে উঠে আসে নানান খুঁটি নাটি বিষয়। অভিবাসী হিসেবে সেই দেশের ভাষা শিক্ষার গুরুত্বারোপ করেন তিনি। ভাল ভাষা আয়ত্ত থাকলে কাজের ব্যবস্থাসহ ভিন্ন দেশে বা পরিবেশে সহজে নিজেদের মানিয়ে নেওয়া যায়। তাছাড়া শিক্ষার্থীদের ভাষা শিক্ষার আগ্রহে তিনি অত্যন্ত মুগ্ধ হয়েছেন। পাশাপাশি এমন সুন্দর শিক্ষার পরিবেশ তৈরি করার জন্য কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লিসবনে বাংলাদেশী উদ্যোক্তাদের এমন সময়োপযোগী পদক্ষেপে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এটিকে সাধুবাদ জানাচ্ছেন। এমন উদ্যোগে পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির ভাবমূর্তি উজ্জ্বল করবে এমনটা প্রত্যাশা করছেন পর্তুগাল প্রবাসীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD