শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

চাকরিতে কোটা বহালের দাবীতে সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে মানববন্ধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২২ এপ্রিল, ২০১৮
  • জামালপুর প্রতিনিধি

সোমবার (২২ এপ্রিল) জামালপুর জেলাস্থ সরিষাবাড়ী উপজেলায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে বাতিলকৃত কোটা বহাল রাখার দাবীতে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়।
সকাল ১১ টায় পূর্বঘোষিত নির্দেশনা অনুযায়ী সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সম্মুখে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা শাখার সভাপতি মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায় কয়েকশত মুক্তিযোদ্ধাদের সন্তানেরা এই মানববন্ধনে অংশগ্রহন করে। মানববন্ধনে সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদারের সুযোগ্য সন্তান, সাবেক এম.পি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় মনোয়ন প্রত্যাশী, জামালপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনাব আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান, বীর প্রতিক আনিসুর রহমান, বীর প্রতিক আঃ হাকিম, সরিষাবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন সহ মুক্তিযুদ্ধকালীন কমান্ডার এম. এ লতিফ।
মানববন্ধনে বক্তরা বলেন- মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের শেষ ভরসা। আপনি মুক্তিযোদ্ধাদের অভিভাবক হিসেবে সংবিধানে সংরক্ষিত সরকারী চাকুরীতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহন করবেন তা এদেশের মুক্তিকামী মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD