শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় পা হারালেন ট্রলি চালক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক চঞ্চল হোসেনের (২৫) পা দেহ থেকে দ্বিখণ্ডিত হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ঈশ্বরদী-নাটোর-ঢাকা মহাসড়কের মুলাডুলি শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চঞ্চল হোসেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারমাইল এলাকার আমির হোসেনের ছেলে।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিবুল করিম জানান, সকালে মুলাডুলি শেখপাড়া এলাকায় পাথর বোঝায় ট্রাক ও ইট বোঝায় পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলি চালক চঞ্চল হোসেনের পা শরীর থেকে দ্বিখণ্ডিত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন জানান, ট্রাক চালক পালিয়ে যাওয়ার তাকে আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ দিলে মামলা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD