বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, নদী এলাকায় ঝড়ো বাতাসের কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
নৌরুটের পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যানবাহন বোঝাই করে ফেরিগুলো অপেক্ষামান রয়েছে। ঝড়ো বাতাস কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। তবে ঝড়ো বাতাসে মাঝ নদীতে কোনো ফেরি আটকা পড়েছে কি না সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।