শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

১৪ জুলাই হজ্ব ফ্লাইট শুরু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

আগামী ১৪ জুলাই হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাজাহান কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রী।

এর আগে ধর্ম ও বেসামরিক বিমান মন্ত্রণালয়, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), বাংলাদেশ বিমানসহ হজের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যৌথ সভা হয়।

এ কে এম শাজাহান কামাল বলেন, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন যাত্রী হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ৭ হাজার ১৯৮ জন, বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার জন। নির্দিষ্ট আকার ও জাতীয় পতাকাখচিত পলিব্যাগ ও কিটব্যাগ হজযাত্রীদের নিজ নিজ ব্যবস্থাপনায় কিনতে হবে।

বিমানমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ আছে। প্যাকেজ-১ এর জন্য দিতে হবে ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা। আর প্যাকেজ-২ এর জন্য লাগবে ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা। এর মধ্যে বিমান ভাড়া ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা।

তিনি আরো বলেন, ২০১৭ সালে হজ কার্যক্রমে অংশ নেওয়া ১৯৩টি এজেন্সির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগের সত্যতা যাচাই-বাছাই করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সুপারিশ পর্যালোচনা করে ৬৪টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল ও জরিমানা করা হয়েছে। ১৭টি এজেন্সির লাইসেন্স স্থগিত করা হয়েছে। এর বাইরে ৪৯টি এজেন্সিকে জরিমানা, তিরস্কার ও সতর্ক করা হয়েছে এবং ১২টি হজ এজেন্সিকে সতর্ক করা হয়েছে। আরো ৫১টি হজ এজেন্সিকে হজযাত্রী পাঠানোর কার্যক্রম থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

সভায় ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুণ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমান, বিমান মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, হাব মহাসচিব শাহাদাত হোসেন তসলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD