শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

হুমকির মুখে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

রামিম হাসান, ঝিনাইদহ প্রতিনিধি: বাজারদর না থাকা ও ফলন ভালো না হওয়ায় ঝিনাইদহে কমেছে আখের আবাদ। এক বছরের ব্যবধানে জেলায় অর্ধেকেরও কম জমিতে আখের আবাদ হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মোবারকগঞ্জ সুগার মিলটি।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের দেয়া তথ্যমতে, এ বছর জেলার বিভিন্ন উপজেলায় মিল জোন ও নন মিল জোনে আখের আবাদ হয়েছে মাত্র ৫৫৫ হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় ৬৩০ হেক্টর কম (গত বছর ১১৮৫ হেক্টর জমিতে আখের আবাদ করা হয়)। এছাড়া পাঁচ বছর ধরেই জেলাজুড়ে আখের আবাদ নিম্নগামী। একসময় জেলার ছয় উপজেলায় কৃষকরা যে পরিমাণ আখের আবাদ করতেন, বর্তমানে সেটা আর নেই।

কালীগঞ্জ উপজেলার বড়পুকুরিয়া গ্রামের আব্দুল হাই বলেন, গত বছর আমি আড়াই বিঘা জমিতে আখের আবাদ করেছিলাম। এ বছর আখের আবাদ বন্ধ করে অন্য ফসল আবাদ করছি।

তিনি বলেন, অতীতে আখ চাষই ছিল লাভজনক কৃষি ফসল। কিন্তু আখ চাষে বর্তমানে আগের মতো আর লাভ হচ্ছে না। সব ফসলের উচ্চফলনশীল জাত বের হলেও আজ পর্যন্ত আখের কোনো উচ্চফলনশীল জাত বের হয়নি। এছাড়া মিলগেট ছাড়া অন্যান্য সেন্টারে আখ ওজনে কম করা, দীর্ঘমেয়াদি চাষ, পুঁজি পেতে চরম হয়রানি, আখের মূল্যবৃদ্ধি না করা, ঋণের মাধ্যমে কৃষকদের দেয়া সার ওজনে কম হওয়া ও সর্বোপরি কৃষকদের সঙ্গে চিনিকলের কর্মকর্তা ও কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের কারণেই এলাকার চাষীরা আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

বলিদাপাড়া গ্রামের আখচাষি বাবুল হোসেন জানান, গত বছর তিনি তিন বিঘা জমিতে আখের আবাদ করেছিলেন। এ বছর এক বিঘা জমিতে আবাদ করেছেন। সারা বছর আখ আবাদ করার পর মিলে আখ দিলে ঠিকমতো টাকা পাওয়া যায় না। তাই বাধ্য হয়েই আবাদের পরিমাণ কমিয়ে ফেলেছি।

বাবরা গ্রামের কৃষক সেন্টু কুমার বলেন, এ এলাকার কৃষক আখের আবাদ বন্ধ করে দিয়েছে। কারণ সঠিক সময়ে যদি ভালো দাম না পাওয়া যায়, তবে আখ চাষ করে লাভ কী।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জিএম আব্দুর রউফ বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর আখের আবাদ কম হয়েছে। আখ চাষে সরকারের একটি প্রকল্প ছিল, তা বন্ধ হয়ে গেছে। এ আবাদ ফিরিয়ে আনতে হলে কৃষকদের প্রণোদনাসহ আখের দাম বাড়ানো জরুরি বলে মনে করেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD