শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

স্বামীর থেকে ডিভোর্স নিতে বলায় স্ত্রীর আত্মহত্যা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮
আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: সতীনের সংসারে ফিরে না গিয়ে স্বামীর থেকে ডিভোর্স নিতে বলায় সিরাজগঞ্জে সালমা খাতুন (১৪) নামে এক বালিকা বধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।  বুধবার গভীর রাতে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের বালিঘুগরীর চর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সালমা বালিঘুগরী গ্রামের আকতার হোসেনের মেয়ে। এ ঘটনায় নিহতের স্বামী সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোকারম হোসেন জানান, সালমা তার মায়ের সাথে ঢাকায় গার্মেন্টেসে কাজ করতো। সেখানে কর্মরত অবস্থায় সহকর্মী কুষ্টিয়ার বাসিন্দা সাইফুলের সাথে প্রেমের সম্পর্ক হয়। প্রায় ১০/১২ দিন আগে তারা বিয়েও করে। বুধবার সকালে স্বামীর সাথে কুষ্টিয়া যায় সালমা। সেখানে গিয়ে জানতে পারে তার স্বামীর প্রথম স্ত্রী ও একটি সন্তান রয়েছে। এ অবস্থায় সাইফুলের বাবা-মা সালমাকে নাবালিকা বলে বাবার বাড়ি রেখে আসতে ছেলেকে বলেন।
রাতে সাইফুল সালমাকে নিয়ে বাবার বাড়ি সিরাজগঞ্জের বালিঘুগরীতে আসে। সব শুনে পরিবারের লোকজন রাতেই তাদের বিয়ের বিচ্ছেদের বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। এ অবস্থায় সালমা অন্য একটি ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে গভীর রাতে নিহতের মরদেহ উদ্ধারের পর আজ সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD