শিরোনাম :
সংস্কার ও উন্নয়ন উদ্যোগের দীর্ঘ তালিকা তুলে ধরে সরকারের অগ্রগতির চিত্র ভারত থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত, এপ্রিলে ১৩ হাজার টন ডিজেল দেশে প্রবেশ মার্কিন প্রস্তাবে সাড়া নয়, শর্ত না মানলে আলোচনায় নয় গাজায় যুদ্ধবিরতির পরও থামেনি প্রাণহানি, উদ্বেগে জাতিসংঘ  নিম্ন-কার্বন প্রযুক্তিতে গার্ডেন এক্সপোর বিশেষ গুরুত্ব চীনা ভাষার প্রসারে বৈশ্বিক উদ্যোগ চার দেশের নেতাদের সঙ্গে আলোচনায় সি’র কৌশলগত দৃষ্টিভঙ্গি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী সীমান্ত সুরক্ষা ও বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে দিনাজপুরের বিরলে নতুন বিওপি উদ্বোধন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়:পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

সেচ্ছাশ্রমে ২ কিলো. রাস্তা সংস্কার করল গ্রামের যুবকরা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৬ জুন, ২০১৮

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নে ২ কিলোমিটার কাঁচা রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করলেন গ্রামের যুবকরা।
উল্লেখ্য এ ইউনিয়নের কুশ্বাপাড়া থেকে নয়ানগর ভায়া বাউশালীপাড়া বাজার পর্যন্ত রাস্তার বেহাল অবস্থার দরুন তিন গ্রামের মানুষকে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। মানুষের দুর্ভোগ লাঘবে নয়ানগর, কুশ্বাপাড়া ও বাউশালীপাড়া অর্ধশত স্থানীয় যুবক রাস্তা সংস্কার কাজে অংশ নেন।
মাওহা নয়ানগর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য সাইদুর রহমান, আনোয়ার হোসেন খান টিটু, লুট মিয়াসহ এলাকার জনগন জানান ২০ বছরেও উক্ত রাস্তা মেরামত ও সংস্কারে সরকারি বরাদ্ধে কোন কাজ হয়নি। উক্ত রাস্তা সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিদের মৌখিকভাবে জানানোর পরও এ বিষয়ে তারা কোন উদ্যোগ গ্রহন করেননি। অথচ সরকারে টিআর, কাবিখা, কর্মসৃজনসহ বিভিন্ন প্রকল্প বরাদ্ধ করা হলেও তা গ্রামীণ রাস্তা সংস্কারের ক্ষেত্রে কোন উপকারে আসছেনা। প্রকল্প আছে কাগজে কলমে বাস্তবে নেই। কথায় বলে কাজীর গরু খাতায় আছে গোয়ালে নেই। তাই গ্রামের যুবক ও সাধারণ মানুষ প্রতিবছর স্বেচ্ছাশ্রমে এ রাস্তাটি মেরামত করে আসছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD