এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি :দেশের সর্ববৃহত বেসরকারি শিল্পপার্ক সিরাজগঞ্জ ইকোনমিক জোন (এসইজেড) এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিরাজগঞ্জ ইকোনমিক জোনের উদ্বোধন করেন করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জে ইকোনমিক জোন স্থাপনের বিষয়টি আমরা আগেই পরিকল্পনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজ এই ইকোনমিক জোনের উদ্বোধন করা হলো। এ ছাড়াও কিছুদিন আগে সিরাজগঞ্জে আরও একটি শিল্পপার্কের উদ্বোধন করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সয়দাবাদ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাশে এসইজেডের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকাা ও সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন।