শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

সিডনিতে প্রোপার্টি কেয়ারটেকার রিয়েল এস্টেট এখন বড় পরিসরে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯

নাইম আবদুল্লাহ: গত ২৫ জানুয়ারি (শুক্রবার) বাংলাদেশী অধ্যুষিত এলাকা মিন্টুস্থ ৩/১৬ মিন্টু রোডে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত প্রোপার্টি কেয়ারটেকার রিয়েল এস্টেটের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আনুলাক চ্যাংটিভাং। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সিটি কাউন্সিলের কমিশনার মাসুদ চৌধুরী ও আসন্ন নিউ সাউথ ওয়েলস স্টেট পার্লামেন্ট নির্বাচনে লিবারেল পার্টি পদপ্রার্থী জহিরুল কাজী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রোপার্টি কেয়ারটেকার রিয়েল এস্টেটের পক্ষে অতিথিদের স্বাগত জানান, কবির হোসেন, সানাউল্লাহ, জাকির হোসেন, আনিসুর রহমান ও এডমন মণ্ডল। স্থানীয় আবাসন বাজারে সর্বোচ্চ সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ অভিজ্ঞ এই টীম সকলের সহযোগিতা কামনা করেছেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি গোলাম কিবরিয়া। বাংলাদেশী ছাড়াও অন্যান্য কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাতের খাবারের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD