শিরোনাম :
উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর

সান্তাহারে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, ফসলের ব্যাপক ক্ষতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৪ আগস্ট, ২০১৮

তরিকুল ইসলাম জেন্টু (বগুড়া): গত কয়েক দিনের টানা বর্ষণে বগুড়ার সান্তাহারসহ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এক হাজার হেক্টর সদ্য রোপনকৃত আমন ধানগাছ পানির নীচে তলিয়ে গেছে।

অপর দিকে জলাবদ্ধতার কারণে ধান বীজতলা ডুবে নষ্ট হওয়ায় অনেক কৃষক এখনও জমিতে আমন ধান রোপন করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন। ফলে এবার আমনের আবাদ আশানুরুপ না হওয়ার আশংকা রয়েছে।

উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানা যায়, সান্তাহার পৌরসভাসহ উপজেলায় ছয়টি ইউনিয়ন পরিষদ মিলে এবার ১২ হাজার ৫০০শত হেক্টর জমিতে হাইব্রিডজাত, উফশিজাত এবং স্থানীয়জাতের রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। ইতিমধ্যেই কৃষকরা প্রায় দুই হাজার হেক্টর জমিতে ধান লাগিয়ে ছিলেন।

এদিকে গত কয়েক দিনের টানা বৃষ্টির কারনে নদী নালা গুলোতে পানি নিস্কাশনের পথ বন্ধ থাকায় সান্তাহারের নিম্নাঞ্চলের দমদমা, সান্দিড়া, প্রসাদখালি ও পার্শ্ববর্তী কদমা, করজবাড়ী, দক্ষিণ গণিপুর, রামপুরা, কাশিমালা, জোড়পুবুরিয়া, পূর্ব মুরইল, নসরতপুর, ধনতলাসহ প্রায় ১৯/২০টি গ্রামের মাঠে জমিতে পানি উঠে প্লাবিত হয়েছে।
এতে এক হাজারেরও অধিক সদ্য রোপন করা আমন ধান পানির নীচে তলিয়ে রয়েছে।

এছাড়াও অধিকাংশ মাঠের ধান বীজতলা ডুবে নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক আফছার আলী, জাকির সরদারসহ অনেকেই জানান, বন্যার পানি সরিয়ে গেলেও বীজ সংকটে কারণে জমিতে ধান রোপন করা কঠিন হবে।

সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক টুলু বলেন, সান্তাহারসহ উপজেলার নিম্নাঞ্চলের পানি নিস্কাশনের জন্য রাণীনগরের রাবারড্যাম অপসারণ করা হলেও অজ্ঞাত কারণে এ এলাকার মাঠের পানি আশনুরূপ ভাবে নিস্কাশন সম্ভব হচ্ছে না।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কামরুজ্জামান জানান, অল্প দিনের মধ্যে বৃষ্টিপাত বন্ধ ও পানি সরিয়ে গেলে রোপা আমন ধানের তেমন ক্ষতির সম্ভাবনা থাকবে না।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD