শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাতক্ষীরার দেবহাটায় তক্ষক সাপ আটক: থানায় মামলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯

হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: বুধবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটায় পুলিশের অভিযানে ১৭ লাখ টাকা মূল্যের ২টি তক্ষক সাপ আটক হয়েছে।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে। তবে এসময় পুলিশ কাউকে আটক করতে পারেনি। দেবহাটা থানার সেকেন্ড অফিসার ও ঐ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নয়ন চৌধুরী জানান, দেবহাটা থানার এসআই মামুনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের আনারুলের বাড়ির পাশ থেকে ২টি তক্ষক সাপ (যার একটির দৈর্ঘ্য ১৩ইঞ্চি, মূল্য আনুমানিক ৯ লক্ষ টাকা আর অপরটির দৈর্ঘ্য ১২ ইঞ্চি, মূল্য আনুমানিক ৮ লক্ষ টাকা) আটক করেন। কিন্তু আসামীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

তিনি আরো জানান, এ ব্যাপারে এসআই মামুনুর রহমান ধোপাডাঙ্গা গ্রামের আনারুল ও নোড়ারচক গ্রামের সিরাজুল নামের ২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২/৩ জনের নামে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১২।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, এ ধরনের আইন বিরোধী কাজের প্রকৃত আসামীদের গ্রেফতার করে দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD