শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

শিশুদের সুনাগরিক ও মানুষ হিসেবে গড়ে তুলতে সজাগ থাকতে হবে:প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বুধবার, ২১ আগস্ট, ২০২৪

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিশুরা যাতে সুনাগরিক এবং পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

উপদেষ্টা গতকাল রাজধানীর মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তা কর্মচারিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি ৪) ড. উত্তম কুমার দাশ, উপ-পরিচালক মোঃ আব্দুল আলীম, সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম সরকার, থানা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সায়েম মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোনালী সাহা, উচ্চমান সহকারী খায়ের আহমেদ মজুমদার এবং অফিস সহায়ক মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া।

উল্লেখ্য, দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১,১৪,৬৩০টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫,৫৬৭টি।
মোট প্রাথমিক শিক্ষার্থীর সংখ্যা ১,৯৭,১৩,৬৮৫ জন। মোট প্রাথমিক শিক্ষকের সংখ্যা ৬,৫০,২৯৩ জন। শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:২৯। শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান ১০০%। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মোট অনুমোদিত পদের সংখ্যা ৪,৪৭,১৪৯টি। এর মধ্যে কর্মরত পদ সংখ্যা ৪,২৪,০৪৩টি

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD