শিরোনাম :
বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের অতিসক্রিয়তা উদ্বেগজনক বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ

শাহজালাল থেকে ৫৭টি সোনার বার জব্দ, গ্রেপ্তার ৩

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ জুলাই, ২০১৮

ইদ্রিস আলম: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ছয় কেজির বেশি পরিমাণ সোনা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মচারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকাল নয়টার দিকে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম এই অভিযান চালায়।

ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার ও প্রিভেনটিভ টিমের প্রধান অথেলো চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রী দুজনের ব্যাগে সিগারেটের প্যাকেটে হলুদ স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় সোনার ৫৭টি বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ছিল ১০ তোলা করে। মোট ৬ কেজি ৬৩০ গ্রাম সোনা পাওয়া যায়। বাজারে এর আনুমানিক মূল্য ৩ কোটি ৩২ লাখ টাকা।

গ্রেপ্তার তিনজন হলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ক্লিনিং শিফট ইনচার্জ জামাল উদ্দিন পাটোয়ারি এবং দুই যাত্রী মো. একরামুল হক ও জাহিদুল হক সালমান ভূঁইয়া।

অথেলো চৌধুরী জানান, একরামুল ও জাহিদুল নামের দুই যাত্রী এমিরেটসের একটি ফ্লাইটে আজ সকালে দুবাই থেকে ঢাকা আসেন। তাঁরা বিমানবন্দর ভবনের তৃতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এয়ার লাউঞ্জের পাশে একটি মসজিদে ঢোকেন। পরে সেখানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মী জামাল যান। তাঁদের মধ্যে সোনা লেনদেনের কথা ছিল। গোপন খবর পেয়ে সেখানে প্রিভেনটিভ টিমের সদস্যরা হাজির হন। পরে যাত্রী দুজনের ব্যাগ তল্লাশি করে সোনা পাওয়া যায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD