শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

শার্শার ধান-পাটের বদলে আখ চাষে ঝুঁকছে কৃষক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ আগস্ট, ২০১৮

আরিফুজ্জামান আরিফ বেনাপোল: ধান-পাটের বদলে আখ চাষে সাফল্য পেয়েছে শার্শা উপজেলার পুটখালী ও বাগআঁচড়া ইউনিয়নের ২০০ কৃষক। উৎপাদনের খরচের তুলনায় অন্তত ৫ গুণ মুনাফার কথা জানিয়েছেন তারা। তবে কিছু ক্ষেতে রোগ-বালাই দেখা দেয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা। সহায়তা দেয়ার কথা জানিয়েছেন কৃষি বিভাগ।

উপজেলার পুটখালী ও বাগআঁচড়া ইউনিয়নে বেড়েছে আখ চাষ। ধান-পাটে আশানুরুপ ফলন না পাওয়ায় কয়েক বছর ধরে এই পণ্যের চাষে ঝুকেছেন চাষীরা। নতুন প্রজাতির গান্ডারী ঈশ্বরদী ও এসআর-১৬ জাতের আখের ফলন ভালো বলছেন চাষীরা।

উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের আখ চাষী আজগর আলী জানান, এক বিঘা জমিতে ৩০-৪০ হাজার টাকা খরচ করে পাওয়া যায় দেড় থেকে দুই লাখ টাকা। তিনি প্রতি বছরই আখ চাষ করে থাকেন। চলতি বছর ২ বিঘা জমিতে আখ চাষ করেছেন ফলনও ভাল হয়েছে।

এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায়ও যাচ্ছে এই আখ। তবে চলতি মৌসুমে অনেক আখ ক্ষেতে পচন ও মাজরা পোকা দেখা দেওয়ায় শংকিত চাষিরা।

এই সব পোকা দমনে উপ-সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে চাষীদের সহযোগীতা দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ।

উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার বলেন চলতি বছর শার্শা উপজেলায় ৩০০ বিঘা জমিতে আখের চাষ হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD