শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

লিসবনে বৃহত্তর ফরিদপুর এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ মে, ২০১৯
লিসবনে বৃহত্তর ফরিদপুর এসোসিয়েশন কতৃক দোয়া ও ইফতার মাহফিল

মোঃ রাসেল আহম্মেদ, লিসবন (পর্তুগাল)প্রতিনিধি:পর্তুগালের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন বৃহত্তর ফরিদপুর এসোসিয়েশন কতৃক পবিত্র মাহে রমজান উপলক্ষে এক মনোমুগ্ধকর ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার লিসবনের স্থানীয় রেই দি ইন্ডিয়া রেস্টুরেন্টে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি জনাব মাহবুব আলম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত জনাব রুহুল আলম সিদ্দিক। দূতাবাসের প্রথম সচিব হাসান আবদুল্লাহ তহিদ সহ দূতাবাসের প্রাশাসনিক কর্মকর্তাগন।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেনের সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও রাজনৈতিক ব্যাক্তিক্ত জহিরুল আলম জসিম, লিসবন সিটি কাউন্সিলর রানা তসলিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শোয়েব মিয়া, কমিউনিটি ও রাজনৈতিক ব্যাক্তিক্ত শওকত ওসমান, আবুল কালাম আজাদ, ফরহাদ মিয়া, নজরুল ইসলাম শিকদার প্রমূখ।

এসময় বক্তব্য রাখেন সভাপতি মাহবুব আলম, রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিক, উপদেষ্টা জহিরুল আলম জসিম এবং কাউন্সিল রানা তসলিম উদ্দিন। বক্তারা বলেন সিয়াম সাধনার মাসে ইসলামের শান্তির বার্তা আমাদের বাংলাদেশ কমিউনিটি সহ পর্তুগাল তথা সমগ্র বিশ্বের সকল মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক।

পবিত্র রমজান মাসের ন্যায় সব সময়ে বাংলাদেশ কমিউনিটি একত্রিত হয়ে সামনের দিকে এগিয়ে যাবে এমনটিই প্রত্যাশা সবার। সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন, উক্ত আয়োজনে উপস্থিত থেকে দোয়া ও ইফতার মাহফিলকে সফল করার জন্য।

উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন কবি সরদার আহমেদ রায়হান, এ কে রাকিব, এমদাদ বাবু, রেজাউল বাসিদ, আব্দুল রাজ্জাক, মিজান মোল্লা, জামাল ফকির প্রমূখ। তাছাড়াও উপস্থিত ছিলেন লিসবনে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুশীল সমাজের মানুষজন।

ইফতারের পূর্বে পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির সবাইকে সুন্দর ভাবে কাজ ও কাগজপত্র পাওয়ার ব্যবস্থা করার জন্য দোয়া করা হয়। এসময় মুসলিম বিশ্বের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী সেন্টারের দ্বিতীয় খতিব মোঃ হাসন মিয়া।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD