শিরোনাম :
নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর

রোমে মুন্সীগঞ্জ জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
রোমে মুন্সীগঞ্জ জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল সুসম্পন্ন

মিনহাজ হোসেন,ইতালী প্রতিনিধি:মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রতি বছরের ন্যায় এবারও প্রবাসী বাংলাদেশিসহ বিদেশী মুসলমান রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহ্ফিলের আয়োজন করেছে মুন্সীগঞ্জ জেলা সমিতি ইতালী।

রোমের তরপিনাত্তারা সেট্রাল জামে মসজিদে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি হেলাল রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ইরফানুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালী সভাপতি হাসানুজ্জামান কামরুল, আফতাব বেপারী, ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল, সহ সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন, জাহাঙ্গীর ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মাহবুব প্রধান, দপ্তর সম্পাদক হাবিব মকদম, সম্মানিত সদস্য মোঃ আলী, বাংলা প্রেসক্লাব ইতালী প্রধান উপদেষ্টা কমাউনিটির প্রবীন ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, যুবলীগ ইতালী শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রেজাউল করিম রিপন, যুবলীগ নেতা ইমরান, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, বৃহত্তর ঢাকা সমিতির উপদেষ্টা আব্দুর রশিদ প্রমুখ।

রোমে মুন্সীগঞ্জ জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল

এ সময় অতিথিরা তাদের সংক্ষিপ্ত আলোচনায় বলেন, রমজানের এই সিয়াম সাধনার মধ্যে দিয়েই সকল মানুষের মধ্যে হিংসা ও বিদ্বেষ দূর করে এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। তারা আরো বলেন, বিভিন্ন সামাজিক সংগঠন প্রবাসীদের মাঝে সহমর্মীতা, সহযোগিতার মাধ্যমে প্রবাসে একটি সুন্দর দেশীয় পরিবেশ সৃষ্টি করেছে। প্রবাসীরা সমাজের সেবায় ভূমিকা রাখার জন্যে তারা সামাজিক সংগঠন সহ মুন্সীগঞ্জ জেলা সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানান।

ইফতার মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মনির হোসেন, সিনিয়র সহ সভাপতি শরীফ পাইক, সহ সভাপতি আফজাল হোসেন সুমন, রমিজ সরকার, সাইফুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক আলম মাহমুদ, মাহফুজুর রহমান সোহেল, শাহরিয়ার জালাল হালদার, সাংগঠনিক সম্পাদক রাফি ইউনুচ মিঝি, সহ সাংগঠনিক সম্পাদক হোসাইন নাসির, প্রচার সম্পাদক এমডি শামীম, সন্মানিত সদস্য হাবিবুর রহমান নাজমুল, রনি, রকি সহআরো অনেকেই।

ইফতারের পুর্বে পবিত্র কোরআন তেলাওয়াত মধ্যদিয়ে কার্যক্রম শুরু হয় দোয়া ও ইফতার মাহফিল। সারা বিশ্বে র সকল মুসলমানদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুসলিম সেন্টার জামে মসজিদের খতিব হুমায়ুন কবির রাজী।

পরিশেষে সংগঠনের সভাপতি হেলাল রায়হান ও সাধারন সম্পাদক জুয়েল আহমেদ বলেন, প্রবাসের মাটিতে ঐক্যবদ্ধ হয়ে প্রবাসীদের যে কোন সমস্যায় এগিয়ে যাওয়ার মূল লক্ষ্য নিয়ে এই সংগঠনের যাত্রা। আগামীতে সকলের সহযোগিতায় রোমের সকল সংগঠনকে নিয়ে একসাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন তারা। এবং ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD