শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

রোমে দোহার ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ মে, ২০১৯
রোমে দোহার ঐক্য পরিষদের উদ্যোগে মন্তেভেরদে বায়তুননুর জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে

মিনহাজ হোসেন,ইতালী প্রতিনিধি:মহান আল্লাহ র সন্তুষ্টি লাভের জন্য প্রতি বছরের ন্যায় এবারও ইতালী রাজধানী রোমে দোহার ঐক্য পরিষদের উদ্যোগে মন্তেভেরদে বায়তুননুর জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াত মধ্যদিয়ে কার্যক্রম শুরু হয় দোয়া ও ইফতার মাহফিল। সারা বিশ্বে র সকল মুসলমানদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুননুর জামে মসজিদের ইমাম হাফিজ দুলায়েত হোসেন।

দোহার ঐক্য পরিষদের সভাপতি হামিদুর রহমান বুলেট এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জুয়েল মাঝির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার নবাবগঞ্জের কৃতি সন্তান ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালী সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভূইয়া, বাংলা প্রেসক্লাব ইতালীর প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুত্ফর রহমান, ইতালী আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাবিব মকদম, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, তুসকোলানা আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম,

রোমে দোহার ঐক্য পরিষদের উদ্যোগে মন্তেভেরদে বায়তুননুর জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে

মন্তেভেরদে ঐক্য পরিষদের সাধারন সম্পাদক জাকির হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ইমরান মাতবর, সাদ্দাম হোসেন প্রমুখ।

দোহার ঐক্য পরিষদের নেতৃবৃন্দদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা বাশার, টুটুল মৃধা, মুস্তাক ভূইয়া, সোহেল মাঝি, শহিদ দরানি, সিনিয়র সহ সভাপতি রুহুল বেপারী, সহ সভাপতি শাহজাহান কাজী, সাংগঠনিক সম্পাদক বুলু সিকদার, সম্মানিত সদস্য জাকির আহমেদ ভূইয়া, জাহাঙ্গীর ভূইয়া, ফুনু মাঝি, মিঠু, আজিম, রাজিব, চঞ্চল, সিপু সহ আরো অনেকেই ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হাসান ইকবাল বলেন, প্রবাসীরাই দেশের অর্থনৈতিক চাকাকে সচল করে রেখেছেন। সবাইকে আরও ঐক্যবদ্ধভাবে দেশ ও সংগঠনের জন্য কাজ করে এগিয়ে যেতে হবে।

সভাপতি হামিদুর রহমান বুলেট তার বক্তব্যে বলেন, প্রবাসের মাটিতে দোহার ঐক্য পরিষদ ঐক্যবদ্ধ করে এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার মূল লক্ষ্য নিয়ে এই পরিষদের যাত্রা। এলাকার অবকাঠামো ঢেলে সাজিয়ে মানুষের মৌলিক চাহিদা পূরণে আগামীতে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি। এবং ইফতারে অংশগ্রহণকারী সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD