শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

রেলওয়ে সেবা সপ্তাহের উদ্বোধন যাত্রীদের ফুল দিয়ে!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২১ মার্চ, ২০১৮

দেশের বিভিন্ন গন্তব্য থেকে চট্টগ্রাম আসা যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ রেলওয়ের বিশেষ সেবা সপ্তাহ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম স্টেশনের যাত্রীদের ফুলের শুভেচ্ছা জানান রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম সৈয়দ ফারুক আহমেদ।

পরে আলোচনা সভা, শোভাযাত্রা ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্রর বিলির মাধ্যমে প্রথমদিনের কার্যক্রম সম্পন্ন হয়। চট্টগ্রা বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের (ডিআরএম) আয়োজনে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন জিএম।

প্রধান অতিথির বক্তব্যে জিএম বলেন, যাত্রীসেবা নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। রেলকে আলাদা মন্ত্রণালয় করার সেবাখাতে অনেক উন্নতি হয়েছে। আরও বেশি সেবা দেওয়ার জন্য সবাই কাজ করছে।

যাত্রীদের কোন অভিযোগ থাকলে তা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় এই সেবা খাতকে জনগণের আরও কাছে নিয়ে যেতে হবে। এজন্য আমাদের সবাইকে তৎপর থাকতে হবে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে রেলের নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ডেন্ট ইকবাল আহমেদ, সিএমই মিজানুর রহমান, ডিআরএম জাহাঙ্গীর চৌধুরী, ডিসিও মিজানুর রহমান, ডেপুটি সিসিএম জাকির হোসেন, ডিটিও ফিরোজ ইফতেখার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিবহন খাতে দেশের সবচেয়ে বড় সংস্থা বাংলাদেশ রেলওয়ের বিশেষ সেবা সপ্তাহ চলবে মঙ্গলবার থেকে ২৫ মার্চ পর্যন্ত। এ ৬ দিন নানা কর্মসুচি হাতে নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

জানা গেছে, রেলের সেবা সপ্তাহ উপলক্ষ্যে সকল আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেনের কোচের ভেতরের আসন ও পর্দা পরিস্কার, ফ্যান সচল, টয়লেট পরিচ্ছন্ন রাখা হবে। স্টেশন এপ্রোচ রোড, প্ল্যাটফর্ম পরিচ্ছন্ন ও হকারমুক্ত রাখা, যেসব স্টেশনে সুপেয় পানির ব্যবস্থা আছে সেখানে পানির প্রাপ্যতা নিশ্চিত করা, সকল ট্রেন টাইমটেবল অনুযায়ী পরিচালনা, রাতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, ছাদে ওঠা প্রতিরোধ, বিশ্রামাগারের আসবাব পরিস্কার, বাতি, ফ্যান, এসি চালু রাখা, যাত্রীদের দ্রুত টিকেট প্রাপ্তি নিশ্চিত করা এবং কালোবাজারি রোধসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD