শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

রাষ্ট্রদূতের সাথে ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ মে, ২০১৯
ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্স বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দরা

মার্ক রায়,তুলুজ-ফ্রান্স প্রতিনিধি:ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্স বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দরা । সোমবার বিকালে প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূত নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, গনমাধ্যম কর্মীরা প্রবাসে ব্যস্ততার মাঝেও বস্তুনিষ্ঠ, সত্য ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন । এটা অনেক বড় দেশপ্রেমের পরিচয়। জবাবে ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়া রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন কে ধন্যবাদ জানিয়ে প্রবাসীদের সেবায় রাষ্ট্রদূত কর্তৃক বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ কে স্বাগত জানান ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব র্নিজার অধিকারী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহা. আব্দুল মালেক হিমু, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক অপু আলম, সাংগঠনিক সম্পাদক মার্ক রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিশুক হোসেন, দফতর সম্পাদক দবীর মোহাম্মদ, সিনিয়র সদস্য সাখাওয়াত হোসেন হাওলাদার । সাক্ষাৎকালে ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির সামগ্রিক উন্নয়নে নিয়েও আলোচনা হয় । দেশের স্বার্থ পরিপন্থি সংবাদ বর্জন করে বিদেশের মাটিতে পজেটিভ বাংলাদেশ তুলে ধরতে সবার কাছে আহবান জানান রাষ্ট্রদূত । পরিশেষে তিনি দূতাবাসের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে সংবাদকর্মীদের সহযোগিতাও কামনা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD