শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

রাশিয়া-চীনের সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

১৩ই সেপ্টেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, গত বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পররাষ্ট্রবিষয়ক কার্যালয়ের পরিচালক ওয়াং ই’র সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে পুতিন বলেন, তার দেশ চীনের সাথে সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করতে আগ্রহী । তিনি ব্রিকসের পালাক্রমিক সভাপতিরাষ্ট্র হিসেবে দায়িত্ব পালনে রাশিয়াকে সমর্থন দেওয়ায় চীনকে ধন্যবাদও জানান।

তিনি বলেন, রাশিয়া চীনের সাথে সমন্বয় জোরদার এবং আরও বেশি “গ্লোবাল সাউথ” দেশকে সাথে নিয়ে বিশ্বের বহুমেরুকরণ প্রক্রিয়া বেগবান করতে চায়। আর এর লক্ষ্য, ন্যায্যতা ও আন্তর্জাতিক আইনভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা গড়ে তোলা।

জবাবে ওয়াং ই বলেন, দু’দেশের রাষ্ট্রপ্রধানদের কৌশলগত নেতৃত্বে, নতুন যুগে চীন-রুশ সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক সুষ্ঠু ও স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে। দু’পক্ষ কৌশলগত সমন্বয় জোরদার করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে একতরফা গুন্ডামির বিরোধিতা করে যাবে।

তিনি আরও বলেন, আগামী মাসে কাজানে ব্রিকসের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। চীন ব্রিকসের অংশীদারদের সাথে ঐক্য ও সমন্বয় গড়ে তুলে, সমান ও সুশৃঙ্খল বহুমেরুর বিশ্ব গড়ে তুলতে, এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় ব্রিকসের বৃহত্তর অবদান নিশ্চিত করতে চায়।
সূত্র:প্রেমা-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD