শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

রামগড়ের স্থল বন্দর চালু হলে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে: নৌ পরিবহন মন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
  • খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার সীমন্তবর্তী রামগড় স্থল বন্দরের চলমান মৈত্রী সেতু-১ এর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি। এসময় তিনি বলেন, রামগড়ের স্থল বন্দর চালু হলে এ অঞ্চলে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে। কর্মচাঞ্চল্য দেখা দেবে। মালামাল আমদানি রফতানির পাশাপাশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে।

শনিবার সকালে খাগড়াছড়ির রামগড়ের ফেনী নদীর উপর নির্মাণাধীন স্থল বন্দরের ভারত-বাংলাদেশ মৈত্রী সেতুর কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, সেতুর কাজ শেষ হলে বাংলাদেশ-ভারত স্থল বন্দরের অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু হবে। এছাড়া ভারতের অর্থায়নে নির্মাণাধীন মেত্রী সেতুর কাজ হলে বাংলাদেশ অংশে সংযোগ সড়ক,বন্দরের অবকাঠামোসহ অন্যান্য কাজও শুরু হবে বলে জানান তিনি।
এসময় ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক রাশেদুল ইসলামসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে নৌ পরিবহন মন্ত্রী রামগড়ে পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এর আগে নৌ পরিবহন মন্ত্রীকে খাগড়াছড়িতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরে মন্ত্রী স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন । জনসভায় অন্যান্যের মধ্যে ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD