শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

রাজধানীতে নারীর বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর কদমতলী মুরাদপুর এলাকায় এক নারীর বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে মুরাদপুরের হাজি লাল মিয়া সরদার রোড থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত নারীর নাম রেখসানা বেগম (৪২)। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার সুতাবাড়িয়া গ্রামে। বাবার নাম হাতেম হাং।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কামরুন নাহার জানান, সকালে ৯৯৯-এর মাধ্যমে জানতে পেরে মুরাদপুরের ওই রোড থেকে প্লাস্টিকের বস্তাবন্দী মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারীর মুখমণ্ডল অর্ধগলিত ছিল। এ ছাড়া শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘প্রথমে অজ্ঞাতনামা হিসেবে ওই নারীর মরদেহ পাই। পরে আঙুলের ছাপের মাধ্যমে তাঁর মরদেহ শনাক্ত হয়। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে বিস্তারিত জানা যাবে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD