সংসদ সদস্য মাশরাফি গত বৃহস্পতিবার হাজির হন নড়াইল আধুনিক সদর হাসপাতালে। সেখানে চিকিৎসা নিতে আসা মানুষের কাছে নানা সমস্যার কথাসহ হাসপাতালের অসংখ্য অসঙ্গতি, নানা অনিয়ম-অব্যবস্থাপনা দেখতে পান। রাগে-ক্ষোভে রোগী সেজে ওই চিকিৎসককে ফোন করেন মাশরাফি।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। বিভিন্ন সংবাদমাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন হয়। মাশরাফির এমন ভূমিকা প্রশংসিত হচ্ছে সর্বমহলে। এ নিয়ে ফেসবুকে বইছে প্রশংসার ঝড়। যে যার মতো করে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন তারা।
তবে নড়াইল সদর হাসপাতালে মাশরাফির ঝটিকা অভিযান বিষয়ে গতকাল নিজের ফেসবুকে মাশরাফিকে উদ্দেশ করে একটি খোলা চিঠি লিখেছেন নাগরিক টিভির প্রধান নির্বাহী আব্দুন নূর তুষার। তেমন এক বাংলাদেশী প্রবাসী ডা. আব্দুন নূর তুষারের কাছে কিছু প্রশ্ন করেছেন ।
বাংলাদেশী প্রবাসীর প্রশ্ন তুলে ধরা হলো:
ডা. আব্দুন নূর তুষার মারশাফির কাছে যে সব প্রশ্ন করেছেন সব গুলো যৌক্তিক ,কিন্তু আমি মালয়েশিয়াতে থাকি আমরা ডা. আব্দুন নূর তুষারের কাছে কিছু প্রশ্ন আছে।
ডাক্তার সংকট আছে তার জন্য এবং হসপিটালে আধুনিক যন্ত্র পাতি দরকার তার জন্য আপনারা ডাক্তাররা একদিনও কি আন্দোলন করেছেন রাস্তায় বা মন্ত্রণালয়তে সবাই মিলে কোনো লিখিত চিঠি দিয়েছেন ?
কিন্তু আপনাদের মধ্যে অনেক ডাক্তার আছে যারা ঢাকার ভিতরে গভঃ হাসপাতাল গুলোতে বদলি হয়ে আসার জন্য দিন এর পর দিন মন্ত্রণালয়তে তদবির চালানোর জন্য লক্ষ্য লক্ষ্য টাকা নিয়ে ঘুরেছেন এবং ঘুরছেন।
মোটামুটি সবাই জানে অনেক ডাক্তাররা ওষুধ কোম্পানী গুলোর কাছ থেকে কমিশন নেয়া ছাড়া ওষুধ এর নাম লেখে না। আবার অনেক ভালো ডাক্তার আছে তাঁরা গভঃ বেতন ছাড়া কোনো অবৈধ টাকা হাত দিয়ে ধরেন না। সেই সব ডাক্তারদের জন্য হাজার হাজার সালাম, অন্তরের অন্তর থেকে ভালোবাসা রইলো।
ডা. আব্দুন নূর তুষারের কাছে আমার প্রশ্ন ডাক্তাররা কি ওষুধ কোম্পানী গুলোর কাছ থেকে কমিশন না নিয়ে তাদের কাছে বলতে পারে না কমিশন নিবো না, দরকার হলে হাসপাতালে একটা মেডিকেল মেশিন কিনে দাও? তাতে হাজার হাজার রুগীর উপকার হবে।
শ্রদ্ধার সাথে ডা. আব্দুন নূর তুষারের কাছে জানতে চাই সব দায়িত্ব কি শুধু সরকারের ?
ডাক্তারী পড়ার আগে বাবা মা এর কাছে সব ডাক্তারাই ছোট বেলায় বলেছেন, বড় হয়ে ডাক্তার হবো, মানুষের সেবা করবো। কয়জন ডাক্তার সেটা করেছেন বা করেন ?
সব দোষ সরকার কে না দিয়ে নিজেরা কয়টা দায়িত্ব পালন করছেন সাধারন মানুষের জন্য, সেটা একটু সবাই চিন্তা করলে হয়। ডাক্তাররা কি সরকার না ? তারা কি সরকারের বাইরে ?
লেখক মালয়েশিয়া বাংলাদেশী প্রবাসী সাংবাদিক মোঃ মনিরুজ্জামান