শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

মালয়েশিয়ায় শ্রমিক লীগের করোনা রোধে মাস্ক ও সচেতনমুলক লিফলেট বিতরণ

মোহাম্মদ আলী, মালয়েশিয়া প্রতিনিধিঃ
  • প্রকাশের সময়: শনিবার, ২১ মার্চ, ২০২০

জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও মালয়েশিয়াস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাজমুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) মোঃ সেলিম হোসেনের নেতৃত্বে মালয়েশিয়া শ্রমিকলীগের নেতৃবৃন্দ আজ বিকেল ৫ ঘটিকায় কাজাং চুংগাই চুয়াত বকিত আংকাতে বাংলাদেশি সাধারণ শ্রমিকদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটারাইজ ও করোনাভাইরাস এর সতর্কতামুলক লিফলেট বিতরণ করেন।

এ সময় কাজাং চুংগাই চুয়াত বকিত আংকাতে বসবাসরত বাংলাদেশী ভাইদের রুম,মুদির দোকান ও রাস্তা দিয়ে যাওয়া প্রবাসীদের মাঝে যাদের মাস্ক নাই তাদের মাস্ক এবং হ্যান্ড স্যানিটারাইজ ও লিফলেট বিতারন করেন এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় তা নিজেরা বুঝিয়ে দেন।

জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়ার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও মালয়েশিয়াস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাজমুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) মোঃ সেলিম হোসেনের এমন কার্যক্রম দেখে আমাদের প্রতিবেদক সাংবাদিক মোহাম্মাদ আলীর কাছে উপস্থিত থাকা রফিকুল ইসলাম নামে এক বাংলাদেশী প্রবাসী বলেন আমরা বেশ আতংকিত ছিলাম আজ যখন আমাদের প্রিয় বড় ভাইদের দেখলাম এবং তিনি যে করোনাভাইরাস রোধে যে সকল উপদেশ দিয়েছে আজ সত্যিই আমি একটু হলে আতংক মুক্ত হলাম ও তার দেয়া উপদেশ মতো নিজে চলবো এবং অন্য ভাইদেরও চলার জন্যে বলবো । আমি জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সকলকে বিশেষ করে নাজমুল ভাই ও সেলিম ভাইকে ধন্যবাদ জানাই আমাদের পাসে থাকার জন্য।

জাতীয় শ্রমিকলীগ,মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুল বলেন সম্পুর্ণ পৃথিবী আজ করোনা ভাইরাস প্রাদুর্ভাব আক্রান্ত। তা মোকাবেলা করতে হলে আমাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতনতা থাকতে হবে। আমরা মালয়েশিয়া বসবাসরতদের সচেতনতা করছি ও প্রয়োজনীয় সহযোগিতার চেষ্টা করছি। এই সময় সবাই নিজে পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতন থাকার পাশাপাশি আশেপাশের সবাইকে সচেতন করে সম্মিলিতভাবে এই করোনা ভাইরাসের মোকাবেলা করতে হবে বলেও তিনি জানান। তিনি আরও বলেন বাংলাদেশ দুতাবাসের পাশাপাশি আমরাও বিভিন্ন ভাবে প্রবাসী ভাইদের পাশে থাকার চেষ্টা করি।


দলটির সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) মোঃ সেলিম হোসেন বলেন আপনারা জানেন যে করোনাভাইরাস নিয়ন্ত্রণে মালয়েশিয়া সরকার দেশটিতে ১৮ মার্চ হতে ৩১শে মার্চ পযর্ন্ত লকডাউন ঘোষণা করেছে । আর এই করোনাভাইরাস কিভাবে হয় এবং এটা কেমন করে প্রতিহতো করতে হয় অনেক প্রবাসী ভাই জানে না । তাই আমরা বরাবরের মতো আজও প্রবাসী ভাইদের রুমে রুমে মুদির দোকান ও রাস্তায় রাস্তায় ঘুরে তাদের করোনাভাইরাস রোধে কি কি করণীয় তা সরেজমিনে আলোচনা করেছি এবং যাদের মাস্ক,হ্যান্ড স্যানিটারাইজ নাই তাদের আমাদের সাধ্য অনুযায়ী বিতারন করছি ও ভবিষ্যতে এটা চলমান থাকবে। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশী ভাইদের এমন যদি কোন সমস্যা হয় তাহলে তারা যেনো দ্রুত নিকটস্থ হাসপাতালে যায়। আর তাতেও যদি সমস্যা মনে হয় বা ভয়ে যদি আপনাকে হাসপাতালে নিয়া না যায় তবে আমাদের এই মোবাইল নং সভাপতি সাহেব +60 12-310 0472 ও আমার +60 16-272 7837 গুলোতে যোগাযোগ করবেন আমরা মালয়েশিয়া শ্রমিকলীগ সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো।

মূটোফনে জাতীয় শ্রমিকলীগ,মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক শাহ আলম হাওলাদার বলেন,মালয়েশিয়া শ্রমিকলীগের সভাপতি সহ যারা এই মহান কাজে অংশ গ্রহন করেছে এতে সত্যিই আমি গর্ববোধ করি । আজ আমি দেশে আছি কিন্তু দেশে থাকলেও মনটা আমার সব সময়ই মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইদের ও আওয়ামীলীগের নেতা ও কর্মিদের জন্য অন্তরটা কাঁদে। আমি মালয়েশিয়া প্রবাসী ভাইদেরকে বলবা আপনারা মালয়েশিয়া সকারের দেয়া বিধি নিষেদ মেনে চলার চেষ্টা করবেন। নিজে আতংকিত না হয়ে সাবধানে থাকার চেষ্টা করবেন এবং আপনাদের যে কোন প্রয়োজনে আমাকে বা জাতীয় শ্রমিকলীগ,মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) মোঃ সেলিম হোসেন কে আপনার সুবিধা অসুবিধার কথা বলতে পারেন। সব শেষে তিনি দেশে ও প্রবাসে থাকা সবারই মংগল কামনা করেন।

উল্লেখ্য যে আজ পযর্ন্ত মালয়েশিয়ায় এই করোনাভাইরাসে সর্বমোট ১১৮৩ জন আক্রান্ত হয়েছে তার মধ্যে ৬ জন মারা গেছে এবং অনেকেই সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। তাই আসুন আতংকিত না হয়ে সাবধানে থাকি এবং মালয়েশিয়া সরকারের দেয়া বিধি নিষেধ মেনে চলি। নিজে ভালো থাকি নিজের পরিবারকে দুশ্চিন্তা মুখতে রাখি।

জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার উদ্দ্যগে করোনাভাইরাস রোধে মাস্ক,হ্যান্ড স্যানিটারাইজ ও সতর্কতামুলক লিফলেট বিতরনে দলটির আরও কর্মি সহ সাংবাদিক ও সাধারণ প্রবাসীরা অংশগ্রহন করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD