শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

মালয়েশিয়ায় মারাত্মক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ জনের মৃত্যু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৮ এপ্রিল, ২০১৯

স্থানীয় সময় রোববার (৭ এপ্রিল) দিনগত রাত ১১টার দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এমএএস কার্গো কমপ্লেক্সের কাছে এ দুঘর্টনাটি ঘটে।

মালয়েশিয়ার পুলিশ জানায়, নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি শ্রমিক। তারা হলেন- মো. রাজিব মুন্সী (২৬), মো. সোহেল (২৪), আল আমিন (২৫), মোহিন (৩৭) ও গোলাম মোস্তফা (২২)।

দুর্ঘটনায় আহতদের মধ্যে সাতজন বাংলাদেশি শ্রমিক রয়েছেন। তারা হলেন- মো. নাজমুল হক (২১), মো. রজবুল ইসলাম (৪৩), ইমারন হোসাইন (২১), জাহিদ হাসান (২১), শামীম আলি (৩২), মোহাম্মাদ ইউনুস (২৭) ও মো. রাকিব (২৪)।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের লেবার উইংয়ের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় বাংলাদেশি নিহত হবার ব্যাপারে আমাদের কাছে এখনও কোনো তথ্য নেই। তবে আমারা মালয়েশিয়ার পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই আট শ্রমিকসহ চালক নিহত হন। পরে আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় হতাহতদের বেশিরভাগই বিদেশি শ্রমিক ছিল বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সেপাং পুলিশের প্রধান সহকারী কমিশনার জুলকিফলি আদম শাহ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD