শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

মালয়েশিয়ায় অসহায় বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য (বিএসইউএম) জরুরি তহবিল সংগ্রহ

মোহাম্মদ আলী, মালয়েশিয়া প্রতিনিধিঃ
  • প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২০

বাংলাদেশী স্টুডেন্টস’ ইউনিয়ন মালয়েশিয়া (বি এস ইউ এম) এর উদ্দ্যোগে মালয়েশিয়ায় অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য  জরুরী তহবিল সংগ্রহের জন্য উদ্দ্যগ নিয়েছে।

সংগঠনটির সভাপতি জহিরুল ইসলাম বলেন, এই লকডাউনের ফলে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা আজ হোম করেন্টাইনে আছে। এই সময় বিভিন্ন সরকারী এবং উন্নতমানের প্রাইভেট ইউনিভার্সিটিতে তিন বেলা বা দুই বেলা খাবারের ব্যবস্থা এবং কলেজের ৫কিঃমিঃ এরিয়ার মধ্যে অবস্থান করলে কলেজের পক্ষ থেকে শুকনা খাবারও পৌছে দেয়ার ব্যবস্থা থাকলেও মালয়েশিয়াতে অনেক নিম্ন মানের প্রাইভেট কলেজগুলো আছে যেখানে সরকারী বা প্রাইভেট কলেজের মতো তিন বেলা খাবার বা শুকনো খাবার কলেজ থেকে দেয়া হয় না। এই সুমস্ত কলেজের অনেক ছাত্রছাত্রীরা আছে যারা মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশুনার পাশাপাশি পার্টটাইম চাকুরী করে লেখাপড়ার খরচ চালায়। এই লকডাউনের কারনে সেই পথও আজ বন্ধ।

তিনি আরও বলেন ইতি মধ্যে অনেক ছাত্রছাত্রীরা আমাকে ফোন করেছে তাদের এই সমস্যার কারনে কিন্তু আমাদের এই সংগঠনের তো আর তেমন ফান্ড নাই যে সেখান থেকে আজ এই অসহায় ছাত্রছাত্রীদের পাশে দাড়াবো। তাই বিএস ইউ এমের একটি জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী একটি জরুরী তহবিল গঠন করা হয়েছে। যা এই তহবিলে সবাই অংশ গ্রহন করতে পারবে।

আমরা সংগঠনের পক্ষ থেকে একটা গুগল ফর্ম তৈরি করেছি যেটা বিএসইউএম এর মধ্যমে মালয়েশিয়ায় অধ্যায়নরত বাংলাদেশী ছাত্রছাত্রীদের মাঝে পৌছানোর চেষ্টা অব্যাহত রয়েছে। ইতি মধ্যে অনেকেই এই ফর্ম পূরণ ও করেছে ।এই ফর্ম পূরণের মাধ্যমে জানাজাবে কে কোথায় কি অবস্থায় আছে। যারা এই ফর্মের মাধ্যমে তাদের সমস্যার কথা জানাবে,তাদের আপনাদের দেয়া এই জরুরী ফান্ড থেকে দেয়া অর্থ সবার মাঝে দেয়ার চেষ্টা করবো।

আমি মালয়েশিয়ায় অবস্থানকৃত সকল বাংলাদেশী ভাইদের বলবো আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী আমাদের এই জরুরী তহবিলে সহযোগীতার করুন। হয়তো আপনার দেয়া অর্থই কোন না কোন ভাই দু বেলা পেটভরে খাইতে পারবে।কতো টাকা কতো ভাবেই তো আমরা নষ্ট করি ।

জরুরী প্রয়োজনে যে সমস্ত নম্বরে কল করতে পারেন সে গুলো হলো সভাপতি জহিরুল ইসলামঃ +৬০১১২১৫৮২১৫৮, সহ-সভাপতি মোঃ বোরহান উদ্দিনঃ +৬০১০২৪১১৬৯৩৫, সাধারন সম্পাদক মোঃ এনামুল হকঃ +৬০১১১১৯১৯৬৭০ এবং মিডিয়া পার্টনার বাংলা টিভি ও ষ্টার মেইল ,মালয়েশিয়া প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ আলীঃ +৬০১৮২১০০৩৪৪ ।

বাংলাদেশী স্টুডেন্টস’ ইউনিয়ন মালয়েশিয়া (বি এস ইউ এম) সব সময় মালয়েশিয়ায় বাংলাদেশী অধ্যায়নরত ছাত্রছাত্রীদের পাশে ছিলো এবং ভবিষ্যতও থাকবে । নিচে দেয়া এই ব্যাংক একাউন্টের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন।

ব্যাংক একাউন্ট : মোঃ আলমগীর হোসাইন  MayBank হিসাব নং ১৬৪২২১৬০৩৪৮১, বিকাশ নং ব্যাক্তিগত +৮৮০১৯৮৫৬৮২২৮৪

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD