শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

মানবিক দিক বিবেচনায় খালেদা জিয়াকে মুক্তি দিন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার বাঁ হাত সম্পূর্ণভাবে বেঁকে গেছে। এখন ডান হাতও বেঁকে গেছে খেতে পারছেন না, বমি হচ্ছে, গায়ে জ্বর ও ব্যথা। খালেদার বিছানা থেকে বাথরুমের দূরত্ব দুই-তিন হাত হবে, সেটুকু যেতেই তার ২০ মিনিট সময় লাগে। দাঁড়াতে পারছেন না। তাই মানবিক দিক বিবেচনা করে সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তির আহ্বান জানিয়েছেন তার বড় বোন সেলিমা ইসলাম। ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কারারুদ্ধ হয়ে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ আহ্বান জানান। সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা খুবই প্রয়োজন।

তার শরীর এতোই খারাপ, এভাবে চলতে থাকলে সামনের দিকে কি হবে আমরা ভাবতে পারছিনা। সরকারের কাছে অনুরোধ থাকবে তাকে মুক্তি দিন। যাতে আমরা তার উন্নত চিকিৎসা করাতে পারি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সরকারের কাছে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। মিথ্যা মামলায় তাকে সাজা দেয়া হয়েছে। আজকে দুই বছর সে কারাবন্দি। তিনি যে অবস্থায় কারাগারে এসেছিলো, এখন সেই অবস্থায় নেই। আগে হেঁটে চলে বেড়াতো। এখন ৫ মিনিটও দাঁড়িয়ে থাকতে পারে না। এখানে ডাক্তারগন যে চিকিৎসা দিচ্ছে তাতে ওনার কোন উন্নতি হচ্ছে না। আজকেও তার সুগার ১৪ পয়েন্ট। সন্ধ্যার পর ১৬/১৭ হয়। ডাক্তাররা যা বলছেন তার কোনটাই সত্যি না। ভুয়া। সরকার যেন এসব দিক বিবেচনা করে। তার চিকিৎসাটুকু যেন আমরা করাতে পারি, এটাই আমাদের আবেদন। দেশবাসীর কাছে দোয়া চেয়ে খালেদা জিয়ার বোন বলেন, আপনারা খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া করুন। এর আগে খালেদা জিয়ার সঙ্গে ঘন্টাব্যাপি সাক্ষাৎ করেন তার ছোট ভাই শামীম ইস্কান্দারে স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক ইস্কান্দার, তারেক রহমনের স্ত্রী জোবায়দা রহমানের বড় বোন শাহিনা জামান খান ও আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD