শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

মদনে টিসিবির পণ্য পাচ্ছে না নিম্নআয়ের মানুষ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২ জুন, ২০১৮

তোফাজ্জল হোসেন, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: রমজানের আগেই সারা দেশে টিসিবির (ট্রেডি করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি শুরু হলেও দেখা মিলছেনা নেত্রকোনার মদনে। এ কারণে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নিম্নআয়ের সাধারণ মানুষ। ডিলার বলছেন, লোকসানের আশষ্কায় তিনি পণ্য উত্তোলণ করছেন না। রোজা উপলক্ষে ১৪ মে থেকে কম মূল্যে সারা দেশে খোলা বাজারে চিনি, মসুর ডাল, ছোলা, সয়াবিন ও খেজুর বিক্রি শুরু কথা থাকলেও মদনের একমাত্র টিসিবির মেসার্স মিনাল কান্তি ডিলার তা বিক্রি করছে না। ফলে এ সব এলাকার স্বল্প আয়ের লোকজন এর সুফলতা থেকে বঞ্চিত হচ্ছে।
জানা গেছে, টিসিবি থেকে উপজেলা ভিত্তিক ৩শ’লিটার সোয়াবিন, ৫শ’ কেজি চিনি, ৪শ’ কেজি মসুর ডাল ও ৬শ’ কেজি ছোলা বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে খোলা বাজারে ৭০ টাকা কেজি চিনি, ১০৫ টাকা লিটার সোয়াবিন, ৮৫ টাকা কেজি ছোলা, ১২০ টাকা কেজি মসুর ডাল এবং ৮০ টাকা কেজি দরে খেশারি ডাল বিক্রি হচ্ছে। অথচ টিসিবির বিক্রয় মূল্য প্রতি কেজি চিনি ৫৫ টাকা,মসুরের ডাল ৫৫ টাকা,ছোলা ৭০ টাকা ও সোয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকা।
টিসিবি ডিলার মিনাল কান্তি জানান, বাজার মুল্যের সাথে টিসিবির পণ্যের দামের পার্থক্য খুবই সামান্য। তাছাড়া, পরিবহন খরচ দিয়ে এতে কোন লাভ না থাকায় তিনি এখন পর্যন্ত কোন টিসিবি পন্য উত্তোলণ করেননি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান জানান, কেন টিসিবির ডিলার পণ্য উত্তোলণ করেছে না তা আমার জানা নেই। তবে খবর নিয়ে বিষয়টি দেখব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD