গত ৬ই মে ২০২৩ স্টুটগার্টের একটি অডিটরিয়ামে বাডেন ভোর্টেমবাগ আওমীলীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়।সেখানে পুরানো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে( লিপিকা আহমেদ) প্রজাপতি লিপিকার অনবদ্য সঞ্চালনায় এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয় যথাক্রমে তৌহিদুল আলম মিল্টন ও আহমেদ রাসেল সোহেল।
অনুষ্ঠানে নব-র্নিবাচিত নেতাদের জার্মান আওয়ামীলীগের সভাপতি জনাব বশিরুল আলম সাবু ও ইউরোপ আওয়ামীলীগের সভাপতি জনাব নজরুল ইসলাম তাদের এক ভিডিও কনফারেন্সে অভিনন্দন জানান। আগামীতে তাদের সার্বিক সাফল্য কামনা করে অভিনন্দন বার্তা জানান।