শিরোনাম :
৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং

ভিয়েনতিয়েনে চীন ও জাপানের প্রধানমন্ত্রীদের বৈঠক

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

অক্টোবর ১১: লাওসের ভিয়েনতিয়েনে গতকাল (বৃহস্পতিবার) পূর্ব এশিয়া সহযোগিতার নেতৃবৃন্দদের সম্মেলন চলাকালে জাপানি প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সাথে বৈঠক করেছেন।

বৈঠকে লি বলেন, চীন ও জাপানের উন্নয়ন পরস্পরের জন্য চ্যালেঞ্জ নয়, বরং সুযোগ। জাপানকে চীনের সাথে চারটি রাজনৈতিক দলিল ও মতৈক্য মেনে চলে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সঠিক পথ বজায় রাখা এবং দু’দেশের রাজনৈতিক ভিত্তি সংরক্ষণ করা, অব্যাহতভাবে সংলাপ ও সহযোগিতা জোরদার করে কৌশলগত উপকারি সম্পর্ক উন্নত করবে বলে আশা করে চীন, যাতে নতুন যুগের চাহিদা মেটানো স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করা যায়।

লি আরো বলেন, চীন জাপানের সাথে নিজ নিজ প্রাধান্যকে কাজে লাগিয়ে বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবন, ডিজিটল অর্থনীতি,সবুজ উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরো সম্প্রসারণ করবে। রপ্তানি নিয়ন্ত্রণ সংলাপ ব্যবস্থায় যৌথভাবে শিল্পচেইন ও সরবরাহ চেইন আর বৈশ্বিক অবাধ বাণিজ্য ব্যবস্থা প্রয়োগ করবে। দু’পক্ষের উচিত আঞ্চলিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও যুবসহ বিভিন্ন খাতের বিনিময় জোরদার করা, যাতে দু’দেশের জনগণের পারস্পরি সমঝোতা ও মৈত্রী গভীরতর করা যায়।

শিগেরু ইশিবা বলেছেন, জাপান চীনের সাথে উচ্চপর্যায়ের আদান-প্রদান বজায় রেখে বিভিন্ন পর্যায়ের সংলাপ করবে। বিতর্কিত ইস্যু মোকাবিলায় পরামর্শ করবে, পারস্পরিক উপকারি সহযোগিতা জোরদার করবে, যাতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো স্থিতিশীল করা যায়। চীনের সাথে বাণিজ্যিক সহযোগিতা বিচ্ছিন্ন করতে চায় না টোকিও,তাই বিভিন্ন খাতের বাস্তব সহযোগিতা গভীরতর করবে এবং সহযোগিতার সাফল্য দেশের জনগণকে উপকৃত করবে। জাপান, তাইওয়ান ইস্যুতে ‘জাপান-চীন যৌথ বিবৃতি’ মেনে চলবে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে চীনের সাথে আদান-প্রদান জোরদার করবে।

সূত্র: সুবর্ণা-হাশিম-রুবি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD