শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

ব্রিকস ও ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর নিরাপত্তা বিষয়ক উচ্চ-পর্যায়ের প্রতিনিধি সংলাপ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

সেপ্টেম্বর ১২: ব্রিকস ও ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর নিরাপত্তা বিষয়ক উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদের সংলাপ গতকাল (বুধবার) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হয়। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সংলাপে অংশ নিয়েছেন।

সংলাপে ওয়াং ই বলেন, বর্তমান আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হচ্ছে, ভৌগলিক প্রতিযোগিতা তীব্রতর হচ্ছে, স্নায়ুযুদ্ধের মানসিকতা মাথাচাড়া দিয়ে উঠছে, অপ্রথাগত নিরাপত্তা চ্যালেঞ্জ আবির্ভূত হচ্ছে। শান্তি ও নিরাপত্তার প্রতি বিশ্বের জনগণের তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। নতুন শতাব্দী শুরুর পর ‘গ্লোবাল সাউথ’ আরও শক্তিশালী হয়েছে, যা ইতিহাসের প্রবণতা। পরিবর্তনশীল বিশ্বের প্রেক্ষাপটে চীন আহ্বান জানায় ব্রিকস দেশগুলো সহযোগিতা ও সংলাপ জোরদার করবে, উন্নয়নের ভিত্তি সুসংহত করবে, পারস্পরিক সাহায্য ও সহযোগিতা প্রচার করবে এবং উন্মুক্ত ও সহনশীল মনোভাব প্রদর্শন করবে।

ওয়াং ই বলেন, চীন সবসময় ‘গ্লোবাল সাউথের’ সদস্য। গত সপ্তাহে সফলভাবে অনুষ্ঠিত চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলন চীন-আফ্রিকা সহযোগিতার নতুন পরিকল্পনা প্রণয়ন করা হয়, ‘গ্লোবাল সাউথের’ উন্নয়নের শক্তিশালী বার্তা প্রেরণ করা হয়েছে। চীন সবসময় ‘গ্লোবাল সাউথের’ পাশে দাঁড়াবে, একসঙ্গে আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষা করে বিশ্বের শান্তি ও উন্নয়ন প্রচার করবে।

তিনি জোর দিয়ে বলেন, ব্রিকস ও ‘গ্লোবাল সাউথে’র ব্যাপক অভিন্ন স্বার্থ রয়েছে। চীন আরও বেশি ‘গ্লোবাল সাউথ’ দেশের ব্রিকসে যোগদানকে স্বাগত জানায়, এবং আশা করে সব দেশ শান্তি ও নিরাপত্তা রক্ষা, উন্মুক্ত উন্নয়ন, বিশ্ব পরিচালনা এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় অবদান রাখতে পারে। সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD