মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধি:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সাইয়্যেদুল হক সুমনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবি জানিয়েছেন ইতালী প্রবাসী সিলেটি যুবকরা। এ দাবিতে গতকাল সোমবার সন্ধ্যা ৮ ঘটিকায় রোমের তরপিনাত্তারা সিলেট মিলনায়তনে এক নিন্দা ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে গতকাল সোমবার ব্যারিস্টার সৈয়দ সাইয়্যেদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করেন গৌতম কুমার নামের এক ব্যক্তি। তাঁকে আইনগত সহায়তা করেন অ্যাডভোকেট সুমন কুমার রায়। এর প্রতিবাদে ইতালীস্হ যুব সমাজের নেতৃবৃন্দরা এ সভার ডাক দেন।
এতে সিলেট যুব সমাজের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল করিম রিপন, জামিল উদ্দিন, আব্দুল মুকিত, আতিকুল ইসলাম, সফিকুল আলম, রানা খান, মুসলিম মিয়া, মোঃ ছালিক, শেখ দিলু, জুনায়েদ আহমেদ, আরিফ জামান, মোঃ সাকের, আরিফ খান সহআরো অনেকেই।
সভায় বক্তারা তারা বাংলাদেশ সরকারের কাছে দাবি করেন দাবিগুলো হলো- ব্যারিস্টার সাইয়্যেদুল হক সুমনের বিরুদ্ধে করা মিথ্যা ও ভিত্তিহীন মামলা তা প্রত্যাহার করতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে ব্যারিস্টার সুমনের জীবনের নিরাপত্তা জোরদার করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ব্যারিস্টার সুমনকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা, যে আইনজীবী তাঁর নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে ব্যরিস্টার সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন তাঁকে অবশ্যই জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া।
সভায় সিলেট যুব সমাজের পক্ষ থেকে সিলেট মিলনায়তনের সত্বধিকারী রেজাউল করিম রিপন বলেন, ব্যারিস্টার সৈয়দ সাইয়্যেদুল হক সুমনের বিরুদ্ধে করা এ মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন। ফেসবুকে ব্যারিস্টার সুমনের নামে খোলা ফেক আইডি থেকে দেওয়া একটি বিভ্রান্তিকর স্ট্যাটাসের ওপর ভিত্তি করে এ মামলাটি করা হয়। যে ফেক আইডি থেকে ওই বিভ্রান্তিকর স্ট্যাটাসটি দেওয়া হয়েছে তার সঙ্গে ব্যারিস্টার সুমনের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে আমরা জানি। কিন্তু ভালো কাজ করলে অনেকে সহ্য করতে পারে না। তিনি শুধু সিলেটের সম্পদ নয়, পুরো বাংলাদেশের সম্পদ। তাই আমাদের দাবি অনতিবিলম্বে তাঁর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, না হলে ইতালী প্রবাসী সিলেটি যুব সমাজ জেগে উঠবে।