শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

বেলজিয়াম বি এন পির ইফতার ও দোয়া মাহফিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ মে, ২০১৯
ব্রাসেলসে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারা ও রোগ মুক্তি কামনায় আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল করেছে বেলজিয়াম বিএনপি

ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস(বেলজিয়াম)প্রতিনিধি: ১৯ মে ব্রাসেলসে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারা ও রোগ মুক্তি কামনায় আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল করেছে বেলজিয়াম বিএনপি।
বেলজিয়াম বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু এবং যুগ্ম সাধারণ সম্পাদক আশিক আহাম্মেদ বাপ্পী এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান লিটন।

বেলজিয়াম বি এন পির ইফতার ও দোয়া মাহফিল

বক্তব্য রাখেন খলিল ইব্রাহিম, যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ, টি এম ওয়ারেছ বাচ্চু, বেলজিয়াম যুবদলের আহ্বায়ক কাজী রহিমুল হক বাবু, মিয়া তছু, এ.কে.এম সিদ্দিক, মোহাম্মদ আমির আলী, নাসির উদ্দীন।বক্তারা দলীয় প্রধান খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল জাতীয়তাবাদী নেতাকর্মীর উপর মিথ্যা মামলার মুক্তি দাবি জানান।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন গোলাম নবী শ্যামল সহ সভাপতি বেলজিয়াম বিএনপি, হাবিবুল হাসান সোহাগ (লিয়াজ), আসরাফ কিটু (অভিনেতা), মাকসুদুল হাসান মম, পাভেল আহাম্মেদ, হারুন মিয়া, মাসুম পারভেজ, জসিম (লিয়াজ) রিপন, জনি (এন্টোরপ্যান) প্রমুখ।

ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান লিটন সমাপনী বক্তব্যে বেলজিয়ামের বিভিন্ন শহর থেকে আগত নেতৃবৃন্দের ধন্যবাদ জানান।
তিনি বলেন, বেলজিয়াম বিএনপি’র মাঝে কোন বিভেদ নেই। আগামীদিনের আন্দোলন সংগ্রামে আমরা একসাথে, কাধে কাধ রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

ইফতার পূর্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, বিশ্ব মুসলমানদের মঙ্গল ও প্রবাসীদের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD