শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সার্বিক তত্বাবধানে প্রবাসীদের মাঝে খাবার বিতরণ

মোহাম্মদ আলী, মালয়েশিয়া প্রতিনিধিঃ
  • প্রকাশের সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২০

বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সার্বিক তত্বাবধানে ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশন ও সেরি মাছান ট্রাভেলসের আর্থিক সহয়তায় খাদ্য সংকটে থাকা মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

গত ১৮ই মার্চ থেকে শুরু হওয়া লকডাউন চলবে ২৮ ই এপ্রিল পর্যন্ত । এই দীর্ঘ লকডাউনের ফলে অনেকেই হয়ে পড়েছে কর্মহীন। নিয়মিত কোম্পানীতে কর্মরত শ্রমিকরা বেতন না পেলেও তাদের কোম্পানী থেকে দেয়া হচ্ছে খাবার বাবদ কিছু টাকা। কিন্তু যারা এজেন্টের মাধ্যমে ভিসা নিয়ে অনিদিষ্ট কোম্পানির মাধ্যমে কাজ করছে এবং যারা অবৈধ ভাবে এখানে অবস্থান করছে তারাই এখন চরম বিপাকে রয়েছে ।এখন আর আগের মতো প্রবাসে থাকা শ্রমিকদের চুলা জ্বলছে না। হাড়ি পাতিল আগের মতই আছে । কিন্তু নেই কাছে বাজার করার মতো টাকা পয়সা।

এই অবস্থায় মালয়েশিয়ায় থাকা বাংলাদেশী বিভিন্ন কমিউনিটি ও এনজিও সংস্থা এবং বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে অসহায় প্রবাসী বাংলাদেশীদের মাঝে খাদ্য সামগ্রী বিতারন করা হচ্ছে ।

খাদ্য সামগ্রী নিতে আসা প্রবাসী বাংলাদেশীরা বলেন, আজ এই বিপদের দিনে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সার্বিক তত্বাবধানে যে খাদ্য সামগ্রী আমরা পেয়েছি এটা যে কত বড় উপকার হয়েছে সেটা আমরা বলে বুঝাতে পারবো না।এই জন্য ধন্যবাদ জানায় ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশন ও সেরি মাছান  ট্রাভেলসকে আর্থিক ভাবে সহয়তায় প্রদান করার জন্য।

খাদ্য সামগ্রী পেকেটের কাজ চলছে

বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার ভারপ্রপ্ত সভাপতি শেখ আহমাদুল কবির বলেন, করোনাভাইরাসের কারণে মালয়েশিয়ায় লকডাউন কিন্তু আমাদের প্রেসক্লাবের সাংবাদিকরা ঘরে বসে নাই, তারা খাদ্য সংকটে থাকা প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন উপয়ে খোজ খবর নিয়ে দ্বারে দ্বারে গিয়ে খাদ্য সামগ্রী পৌছায়ে দিচ্ছে। তাই আপনারা ঘরে থাকেন, আমরাই আপনাদের কাছে খাদ্য সামগ্রী পৌছে দেব । ডক্টর  মাহমুদ হাসান ফাউন্ডেশন ও সেরি মাছান ট্রাভেলসকে আর্থিকভাবে সহয়তায় প্রদান করার জন্য ধন্যবাদ জানাই । আমরা আহ্বান জানাই বাংলাদেশে এবং মালয়েশিয়ায় থাকা সমৃদ্ধিশালীদের এই দুর্দিনে রেমিটেন্স যোদ্ধাদের পাশে দাড়ানোর জন্য।

বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সাধারন সম্পাদক বশির আহমেদ ফারুক বলেন, আপনারা জানেন যে মালয়েশিয়ায় লকডাউনের কারনে সবাই ঘরের মধ্যে অবস্থান করছেন। আমাদের প্রেসক্লাবের সদস্যরা বরাবরের মতই প্রবাসী বাংলাদেশীদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং ভবিষতেও করবে বলে আমি আশা করি । আর্থিকভাবে সহয়তায় প্রদান করার জন্য ধন্যবাদ জানাই ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশন ও সেরি মাছান ট্রাভেলসকে।

চট্রগ্রাম জেলা পরিষদের সদস্য, মালয়েশিয়া আওমীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মরহুম ডক্টর মাহমুদ হাসানের জৈষ্ঠপুত্র এবং ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশন ও সেরি মাছান ট্রাভেলসের চেয়ারম্যান আখতার উদ্দিন মাহমুদ পারভেজ বাংলাদেশ প্রেসক্লাব মালয়েশিয়ার সকল সদস্যবৃন্দ কে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা সঠিক ভাবে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের মাঝে খাবার পৌঁছায় দিয়েছে এবং ভবিষতেও বাংলাদেশ প্রেসক্লাব মালয়েশিয়ার সকল সাংবাদিক প্রবাসীদের পাশে থেকে আরও ভাল কাজ করবে বলে আমি আশা করি। আপনারা জানেন যে সারাবিশ্ব আজ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত আর এই কারনেই বিভিন্ন দেশে চলছে লকডাউন।এই সময় দেশে বা বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশীরাও হয়ে পরছেন কর্মহীন। তেমনি মালয়েশিয়ায় থাকা অনেক প্রবাসীরাই আজ কর্মহীন হয়ে পড়েছে তাদের কাছে বর্তমানে নগদ কোন অর্থকরি না থাকায় ঠিক মতো বাজার করতে পারছে না। তাই আমি আমার সাধ্য অনুযায়ী প্রবাসীদের মাঝে বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার মাধ্যমে খাদ্য সামগ্রী পৌছানর চেষ্টা চালিয়ে যাচ্ছি। করোনাভাইরাস আমাদের সবাইকে ধৈর্যের সাথে এক সাথে মোকাবেলা করতে হবে। আমার বাবা যেমন তার জীবদ্বশায় মানুষের সেবায় কাজ করছেন তেমন আমিও আমার বাবার মতো সারাজীবন মানুষের কল্যানে কাজ করে যাবো ইনশাল্লাহ।

খাদ্য সামগ্রী পেকেটের কাজ চলছে

প্রবাসী বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার সহ-সভাপতি (প্রস্তাবিত) আশরাফুল মামুন ও কোষাধক্ষ্য বাংলা টিভির মালয়েশিয়া প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী পেকেটের কাজ চলছে

মালয়েশিয়ায় করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৬৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১০৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭৬ জন। তবে এখন পর্যন্ত বাংলাদেশীদের ১২ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD