শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা সম্ভব

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা সম্ভব। উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

গত রোববার (২১ আগস্ট) অস্ট্রেলিয়ার সিডনির ক্যাম্পবেল টাউনস্থ রিজেস হোটেলে স্থানীয় সময় রাতে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সাথে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্ভাবনা নিয়ে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের পাট, তৈরি পোশাক, তুলা, হিমায়িত মাছ, মশলা ও ঔষধ রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। রপ্তানি বাজার সম্প্রসারণের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ খাতসহ সার্বিক কৃষিখাতে পণ্যের বহুমুখীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশ সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সদস্যরা বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর কাছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একত্র করে সুদৃঢ় অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা এবং নতুন ব্যবসার সুযোগ অন্বেষণের বিষয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন।

এ সময় মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মিলিতভাবে কাজ করলে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অভিন্ন প্ল্যাটফর্মে আনা সম্ভব হবে এতে উভয় দেশের মধ্যে নতুন নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি হবে এবং একটি শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠবে।

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ব্রায়ান লালের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে ফোরামের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD