শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

বাংলাদেশের নির্বাচন নিয়ে সুইডনে বিএনপির সেমিনার অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮

ইসমাইল হোসেন স্বপন: বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে সুইডেনে সেমিনার অনুষ্ঠিত হয়। সুইডেন বিএনপি আয়োজিত স্টকহোমের পার্লামেন্টের ভিআইপি লাউন্জে মেয়র, মন্ত্রী, এমপি ও এ্যামন্যাস্টি ইন্টারন্যাশনাল প্রধান এই সেমিনারে উপস্থিত ছিলেন।

স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টা ৩০মিনিটের এই মতবিনিময় ও সেমিনারে বিএনপির নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান মুহিত , সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ ঝিন্টু, সুইডেন বিএনপির সভাপতি এমদাদুল হক কচি, সাধারন সম্পাদক মোহন,সহ-সভাপতি এমরান হোসেন, সুইডেন যুবদলের সভাপতি মো: লিংকন। ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনির, ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি,সাধারণ সম্পাদক আশরাফুল আলম, জার্মানি বিএনপির সভাপতি আকুল মিয়া,সাধারণ সম্পাদক আব্দুল গনি সরকার, বার্লিন মহানগর বিএনপির সভাপতি সিকদার জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক খাঁন, অস্টিয়া বিএনপির নেয়ামুল বশির, ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, ফ্লোরিডা বিএনপির সভাপতি এ এইচ আলমগীর হোসেনসহ সুইডেন ও ইউরোপ বিএনপির অনেক নেতা কর্মী।

বিএনপির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের সরকার কর্তৃক বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, শ্রমিক নেতা আমিনুল ইসলামসহ বহু নেতা কর্মীকে গুম খুন ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রেখেছেন। এই বিষয়ে তারা বাংলাদেশের সরকারকে চাপ প্রয়োগের আহ্বান জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD