শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

বাংলাদেশসহ ১৪ দেশের ওপর সৌদির সাময়িক ভিসা নিষেধাজ্ঞা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

বাংলাদেশসহ ১৪টি দেশের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। হজের মৌসুমকে কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেশ কিছু সূত্র জানিয়েছে, ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসার ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

কয়েকটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বেশ কিছু কূটনৈতিক সূত্র জানিয়েছে, ওমরাহ ভিসাধারীরা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। যেসব দেশের নাগরিকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হলো—পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন।

যে কারণে ভিসা স্থগিত করা হয়েছে
সৌদি কর্মকর্তারা অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞার পেছনে বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন। তবে এর পেছনে প্রধান কারণ হলো- অবৈধভাবে হজ পালনের প্রবণতা। অতীতে বহু মানুষ একাধিকবার প্রবেশযোগ্য ভিসা ব্যবহার করে হজ মৌসুমে সৌদি আরবে প্রবেশ করেছেন এবং অবৈধভাবে থেকে গিয়ে হজে অংশগ্রহণ করেছেন। এতে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়।

আরেকটি বড় কারণ হলো অবৈধ শ্রমিক হিসেবে কাজ করা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে সৌদিতে প্রবেশ করে নিয়ম ভেঙে কাজ করেন যা শ্রম বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা হজ মৌসুমে ভ্রমণ নিয়ন্ত্রণকে সহজ করতে এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে সহায়তা করবে। কর্তৃপক্ষ জরিমানা এড়াতে ক্ষতিগ্রস্ত ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD