শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

ফু-ওয়াং সিরামিক্সে আধিপত্যই শ্রমিক বিরোধের নেপথ্য কারন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২২ এপ্রিল, ২০১৯

হাবিবুর রহমান ,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদরের হোতাপাড়ায় ফু- ওয়াং সিরামিক্সে শ্রমিক ইউনিয়নের নেতৃত্বকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে চরম বিরোধ চলছে । আধিপত্যই এ বিরোধের মূল কারণ বলে জানা গেছে ।

ফু- ওয়াং সিরামিক্স শ্রমিক ইউনিয়নের এক গ্রুপের নেতা লাল মিয়া ও অপর গ্রুপের নেতা জুবায়ের হোসেন ২০১৮ সাল নাগাদ দীর্ঘদিন হাতে হাত মিলিয়ে ওই প্রতিষ্ঠানে শ্রমিক নেতৃত্ব দিয়ে আসছিলো । নেতৃত্বদানকালে শ্রমিক ইউনিয়নে গচ্ছিত টাকার ভাগ ভাটোয়ারা, আধিপত্য, নেতৃত্বদান, শ্রমিকদের স্বার্থ রক্ষাসহ বিভিন্ন বিষয়ে ওই দুজনের মধ্যে বিরোধ হয় ।

এদিকে অসদাচরন, হুমকি প্রদান ও শ্রমিকদের গচ্ছিত ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে শ্রমিক নেতা লাল মিয়ার বিরুদ্ধে ১০ মার্চ জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করেন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক কাবিল উদ্দিন ।তিনি আরো জানান, সাংসদপুত্র জামিল হাসান দুর্জয়ের আস্থাভাজন ওই লাল মিয়া শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব কব্জায় এনে দলীয় স্বার্থ আদায়ের চেষ্টা করে ব্যর্থ হয় । পরবর্তীতে শ্রমিকদের ক্ষোভের মুখে লাল মিয়া শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব হারায়।নেতৃত্ব হারিয়ে নানা ইস্যু সৃষ্টি করে স্ত্রী আয়েশা আক্তারকে দিয়ে লাল মিয়া ওই প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছেন ।
লাল মিয়া ওই অভিযোগ মিথ্যা বলে দাবি করেন ।

শ্রমিক ইউনিয়নের এডহক কমিটির প্রধান জুবায়ের হোসেন বলেন, সহকারি ষ্টোর কিপার পদে থাকায় শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দেয়ার যোগ্যতা হারিয়েছেন লাল মিয়া । বরং এডহক কমিটির স্বাভাবিক কার্যক্রমে প্রতিপক্ষ বাধা দেয়ার চেষ্টা করছে । শ্রমিক নেতা জুবায়ের বর্তমানে গাজীপুর সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি ।
ফু- ওয়াং সিরামিক্সের শ্রমিক রুস্তম আলী , জুয়েলসহ ক‘জন জানান, শ্রমিক বিরোধের কারনে সাধারন শ্রমিকদের মধ্যে আতংক বিরাজ করছে ।

উল্লেখ্য , জেলার হোতাপাড়ায় ফু- ওয়াং সিরামিক্সে প্রায় ৪ শতাধিক শ্রমিক কাজ করছে । শ্রমিকবিরোধকে কেন্দ্র করে ২০ এপ্রিল ওই প্রতিষ্ঠানে বিরোধ প্রকাশ্য রূপ নেয় । এ বিরোধ এখনো বিরাজমান ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD