মার্ক রায়, তুলুজ-ফ্রান্স প্রতিনিধি:সুনামগঞ্জ জেলার বুইগাও গ্রামের, বোরহান উদ্দিনের প্রথম সন্তান ফাহমিদা জাহান আরিফা
এক বিরল সম্মানের অধিকারীনী হয়েছে। গ্রামের একটি সাধারণ মেয়ে এখন অসংখ্য মানুষের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।
GEIST International Foundation কতৃক আয়োজিত International Leadership Program on Education-2019 Divisional Preliminary Round এ ” সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্চ মার্কস পেয়ে আরিফা ১ম স্থান অর্জন করেছে। গ্রামের অসংখ্য উৎসুক জনতা তাকে একটু দেখার এবং তাকে অভিনন্দন জানাতে প্রতিদিনই হাজির হচ্ছে।
আরিফা বর্তমানে “সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজে -৯ম শ্রেণিতে অধ্যায়নরত। ফ্রান্সের তুলুজ শহরে বসবাসরত ফাহমিদা জাহান আরিফার মামা সাইফুল ইসলাম প্রতিবেদককে জানান ইতিপূর্বে অষ্টম শ্রেণীতে আরিফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল, এবং আরিফার আরও ছোট দুইটি বোন এবং একটি ভাই আছে। তিনি আরো বলেন যে আরিফার একান্ত ইচ্ছা বড় হয়ে গ্রামের অসহায় মানুষদের সেবায় সে নিজেকে নিবেদিত করবেন।
আরিফার এই অসাধারণ কৃতিত্বের জন্য তার শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক এবং কর্তৃপক্ষরা তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। ফাহমিদা জাহান আরিফার মা-বাবা এবং তার মামা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে।