শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অর্থ প্রদান 

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

৩০ আগস্ট দেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ৪৬ লক্ষ ৬৪ হাজার ৬১ টাকা এবং পানি সম্পদ মন্ত্রণালয় ৪৬ লক্ষ ৬০ হাজার ২৪১ টাকা জমা প্রদান করেছে। এই অর্থ মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন থেকে সংগৃহীত।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ৪৬ লক্ষ ৬৪ হাজার ৬১ টাকার মধ্যে সচিবালয় ১ লক্ষ ১১ হাজার ৮৮০ টাকা, বন অধিদপ্তর ৩৫ লক্ষ টাকা, পরিবেশ অধিদপ্তর ৩ লক্ষ ৩৫ হাজার ৪৫ টাকা, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন ৩ লক্ষ ১৫ হাজার ৩০১ টাকা, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট ৩ লক্ষ ৩ হাজার ১২২ টাকা, বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ৪০ হাজার ৪৭১ টাকা, বাংলাদেশ রাবার বোর্ড ২০ হাজার ৫৯০ টাকা, এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ৩৭ হাজার ৬৫২ টাকা প্রদান করেছে।

অপরদিকে, পানি সম্পদ মন্ত্রণালয় ৪৬ লক্ষ ৬০ হাজার ২৪১ টাকার মধ্যে সচিবালয় ১ লক্ষ ৪ হাজার ৫০ টাকা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৪৩ লক্ষ টাকা, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা ৬৭ হাজার ৭১৫ টাকা, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ২২ হাজার ২০০ টাকা, নদী গবেষণা ইনস্টিটিউট ১ লক্ষ ৪৫ হাজার টাকা, এবং যৌথ নদী কমিশন ২১ হাজার ২৭৬ টাকা প্রদান করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD