শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

প্যারিস অলিম্পিকের ‘টুগেদার ইন দ্য বোট’ উদ্বোধন

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

৭ সেপ্টেম্বর প্যারিস ‘অলিম্পিক পিস পার্ক’ এবং চায়না মিডিয়া গ্রুপের অনুদানে তৈরি স্মারক-ভাস্কর্য ‘টুগেদার ইন দ্য বোটে’র উদ্বোধন অনুষ্ঠান শুক্রবার প্যারিসে অনুষ্ঠিত হয়েছে। চীনের সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী এবং চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই শিয়োং অনুষ্ঠানে একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। ফ্রান্সে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লু শা ইয়ে, ফরাসি জাতীয় অলিম্পিক কমিটির প্রধান সাংস্কৃতিক কর্মকর্তা স্টিফেন হাট্টো এবং নয়েজ-গ্র্যান্ড মেয়র ব্রিজিত ম্যাসিনি অনুষ্ঠানে যোগ দেন এবং বক্তৃতা করেন।

 

শেন হাই শিয়োং বলেন, চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী এবং প্যারিস অলিম্পিক গেমস হচ্ছে বন্ধুত্বের হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার সম্পর্কের প্রতীক। তা ‘শান্তি, বন্ধুত্ব এবং অগ্রগতি’র অলিম্পিক চেতনাকে ব্যাখ্যা করে। অলিম্পিক চীন ও ফ্রান্সের সর্বস্তরের মানুষের জন্য বিভিন্ন সভ্যতার মধ্যে যৌথভাবে বিনিময় ও সংলাপ, সকল দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সম্মান বৃদ্ধির জন্য, যৌথভাবে আরও গৌরবময় অধ্যায় লেখার একটি সেতু হিসাবে অব্যাহত থাকবে।

 

প্যারিস অলিম্পিকের জন্য বিশাল আকারের স্মারক-ভাস্কর্য ‘টুগেদার ইন দ্য বোট’ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অলিম্পিক আর্ট অ্যাম্বাসেডর এবং একজন বিখ্যাত চীনা ভাস্কর শিল্পী হুয়াং চিয়ানের তৈরী। অলিম্পিক পিস ড্রাগন বোটের সামনে এবং পেছনে যথাক্রমে চীনা এবং ফরাসি সাংস্কৃতিক টোটেম: চাইনিজ লং বা ড্রাগন এবং গ্যালিক মুরগি। এই নৌকাটি, যা চীন ও ফ্রান্সের মধ্যে বন্ধুত্ব এবং অলিম্পিক চেতনার প্রতীক, এর অর্থ হল চীন ও ফ্রান্স প্যারিস অলিম্পিককে বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময় ও সংলাপকে উন্নীত করার জন্য এবং প্যারিস অলিম্পিকে শান্তির কণ্ঠস্বর জানানোর জন্য একসঙ্গে কাজ করার একটি সুযোগ হিসেবে গ্রহণ করেছে।

এই বছরের ৬ মে, প্যারিসে চীনা শিল্প প্রদর্শনী ‘বেইজিং থেকে প্যারিস – চীনা এবং ফরাসি শিল্পীদের অলিম্পিক সফর’ আনুষ্ঠানিকভাবে ভাস্কর্যটি ফরাসি জাতীয় অলিম্পিক কমিটিকে দান করেছে।
সূত্র: স্বর্ণা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD