শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

প্যারিসে নবীগন্জ উপজেলা এসোসিয়েশন এর ইফতার ও আলোচনা সভা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২২ মে, ২০১৯
ফ্রান্সের প্যারিসে নবীগন্জ উপজেলা এসোসিয়েশন এর ইফতার মাহফিল

মোহাম্মদ নুরুল আলম, ফ্রান্সঃ প্যারিসের গার্দোনর্দের স্থানীয় একটি রেস্টুরেন্টে নবীগন্জ উপজেলা এসোসিয়েশন, ফ্রান্স এর আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ জাহেদ এর সঞ্চালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে পরবর্তী কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন নজরুল ইসলাম।

ইফতার মাহফিল ও আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক সাহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া আলি, দপ্তর সম্পাদক মিজান চৌধুরী, প্রচার সম্পাদক মোহাম্মদ ইয়াহিয়া প্রমুখ।

এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব শহিদ চৌধুরী, সংগঠনের সাবেক আহ্বায়ক আবু তাহের, সংগঠনের সাবেক আহ্বায়ক মোতাব্বির হোসেন, লিটন খাঁন, সাইফুল ইসলাম খাঁন, শাহজাহান, শুভ্রত ভট্টাচার্য, স্বপন, জাহিনুর রহমান সুমন, শামীম চৌধুরী, নজরুল ইসলাম।

এতে আরও উপস্থিত ছিলেন, আব্দুল কুদ্দুস, নুরুল আমিন, আব্দাল আহমেদ, সুলতান আহমেদ সোহেল, রিপন, মজিবুর রহমান, রুবেল চৌধুরী, লিটন, রাসেল আহমেদ, আমির উদ্দিন, সোহেল মিয়া, ফারুক আহমেদ, আব্দুল হাই, মিজান মিয়া, বাবলু সহ আরও অনেকে।

এছাড়াও প্যারিসে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্বে বিশ্ব মুসলিম উম্মার শাস্তি কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
পরিশেষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম ইকবালের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD