শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

পোশাক শ্রমিকদের ন্যূনত মজুরি হবে ৮ হাজার টাকা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার ঢাকার তোপখানা সড়কে মজুরি বোর্ডের কার্যালয়ে মালিক ও শ্রমিকদের সঙ্গে মজুরি বোর্ডের সভার পর সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এক সংবাদ সম্মেলনে নতুন মজুরি কাঠামোর ঘোষণা দেন।

তার ঘোষণা অনুযায়ী, পোশাক শ্রমিকদের ন্যূনত মজুরি হবে ৮ হাজার টাকা। এর মধ্যে বেসিক ৪ হাজার ১০০ টাকা; বাড়ি ভাড়া ২ হাজার ৫০ টাকা এবং অন্যান্য ১ হাজার ৮৫০। আগামী ডিসেম্বরে প্রজ্ঞাপন জারির পর থেকে নতুন বেতন কার্যকর হবে বলে জানান প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে সভা কক্ষে শ্রম প্রতিমন্ত্রী সঙ্গে মজুরি বোর্ডের চেয়ারম্যান সিনিয়র জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, শ্রমিক প্রতিনিধি ফজলুল হক মন্টু ও বেগম শামছুন্নাহার ভূঁইয়ার বৈঠক শেষে এ কথা জানান তারা।

বৈঠকে জানানো হয়, প্রতি ৫ বছর পর পর বেতন পুনর্মূল্যায়ন করার কথা। সে হিসেবে, আগামী ডিসেম্বরে আগের বেতনের পর ৫ বছর পূর্ণ হবে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, এর আগে ৪টি বৈঠকে ঐক্যমতে আসতে না পারায় উভয়পক্ষ প্রধানমন্ত্রীর কাছে যান। সেখানে প্রধানমন্ত্রী উভয়পক্ষের কথা শুনে ৮ হাজার টাকা নির্ধারণ করেন। এর অঅগের বৈঠকে মালিকপক্ষ ন্যূনতম মজুরি ৭ হাজার টাকা আর শ্রমিকপক্ষ ১২ হাজার ২০ টাকা করার দাবি করে।

বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রার ৮৪ শতাংশ অর্থ অায় করে তৈরি পোশাক খাত। মালিক ও শ্রমিকপক্ষের কথা শুনে তিনি সুষ্ঠু সমাধান দিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী সবদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত দিয়েছেন।

এর আগে রাজধানীর তোপখানা রোডে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ে বোর্ডের ৫ম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মালিক ও শ্রমিক দু্ই পক্ষ সিদ্ধান্ত নেয়। এরপরেই তারা মন্ত্রণালয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জমা দেন।

এবার মজুরি বোর্ড গঠনের পর শ্রমিক সংগঠনগুলো ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা দাবি করে আসছিলেন। এর বিপরীতে পোশাক শিল্প মালিকরা ৬ হাজার ৩৬০ টাকার প্রস্তাব দিয়েছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD